বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তুমি তো শুধুই আমার(পর্ব৩)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Jahan (০ পয়েন্ট)

X ইভা মনে মনে ভাবতে লাগলো এই ছেলেটাকে যে কি বলি?আবার বিয়ে করার জন্য তার বাবা মাকেও নিয়ে এসেছে।রনি বলল,"আমি মনে করছিলাম অন্যমেয়েকে দেখতে যাচ্ছিস।তারপর যাওয়ার পর দেখলাম তুমি।আমার মা আর আমার পছন্দ একই হলো।ইভা বলল,"আপনি এমন কেন?" "উফফ ইভা।আমি খারাপ দেখতে?" ইভা অন্য দিকে তাকিয়ে বলল,"আমি জানি না।" রনি কিছু বলল না।দুইটার সময় ইভা ফোন টিপছে।হঠাৎ ইভা খেয়াল করলো তার কাঁধে ভারি লাগছে।তাকিয়ে দেখে রনি তার কাঁধে মাথা রেখেছে।ইভা বলল,"এই আপনি কি করছেন?" "আমার ঘুম পাচ্ছে।একটু ঘুমাবো।ফেলে দাওনা জানি।" ইভা কিছু বলল না।ইভা আবারো খেয়াল করলো রনি তার ডান হাত ধরেছে।ইভার রাগ উঠছে।তবুও কিছু বলল না।রনি ঘুমিয়ে গেল।ইভা বাবাকে এসএমএস দিল। "বাবা তুমি কেমন ছেলেকে পছন্দ করলে?" তার বাবার রিপ্লাই এলো।বাবা রিপ্লাই দিলেন "কেন কি হয়েছে?" "তোমার পছন্দের ছেলে আর আমি পাশাপাশি বসে যাচ্ছি।রনির ঘুম পাচ্ছে বলে আমার কাঁধে জোর করে মাথা রেখে ঘুমিয়ে গেল।" "যাক ভালোই হলো।বিয়ের আগে থেকে মিল থাকলে তো ভালোই হয়।ওকে যেন ফেলে দিস না।ভালো করে ধরে রাখিস।" বাবার এ ধরনের এসএমএসের রিপ্লাই দেখে ইভার আরো রাগ উঠলো।তার বাবাকে এসএমএস দিলো "তোমার সাথে এখন কথা বলবো না।" ইভার কিছু ভালো লাগছে না।গল্পেরঝুড়িতে ঢুকলো।কেউ নেই।মনে হয় সবাউ ঘুমিয়ে গেসে।রাত দুইটা তো পার হয়ে গেসে।রনিরও উঠার কোনো সাড়া শব্দ নেই।ইভা ভাবতে লাগলো এই ছেলেটার কোনো দিকে খারাপ যে তাকে বিয়ে করতে মন চাইছে না?দেখতেও তো খারাপ না।সুন্দর আছে বটে।ব্রিলিয়ান্ট ,স্টুডেন্ট।অনেক আগে থেকেই ইভার শখ ছিল একটা ইঞ্জিনিয়ারকে বিয়ে করার।রনির তো সে গুনও আছে।তাহলে কেন রাজি হচ্ছে না?মনে আরো নানা প্রশ্ন জাগলো ইভার। ৪ ঘন্টা পর রনি ঘুম থেকে জেগে উঠলো।ইভার কাঁধে থেকে মাথা তুললো।ইভা রনির দিকে তাকালো।কেমন যেন একটা সুন্দর লাগছে।চুলগুলো এলোমেলো হয়ে গেসে।ছেলেদের চুলগুলো এলোমেলো হলে সুন্দর দেখায়।বিশেষ করে ঘুম থেকে জেগে ওঠার পর।রনি ইভার ভাবনার ঘোর কাটিয়ে বলল,"কি দেখছ গো এমন করে?" "না কিছু না।" "ভালো লাগে আমাকে?ভালো লাগলে বলো।" ইভা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল,"না।" তারপর রনির দিকে তাকিয়ে বলল"আপনি এমন করছেন কেন?" "দেখো ইভা আমাদের সবাই তোমাকে পছন্দ করে।বাবা মা বোন সবাই।আমি তো পছন্দ না ভালোবাসি।কিন্তু তুমি এমন কথা কেন বলছ গো?আমাকে কেন পছন্দ না?" "জানি না।" "তুমি ঘুমাবা না?" "না।" "সমস্যা হবে নাতো?" "আরে না।২৫-২৬ ঘন্টার মধ্যে যদি এক দুই ঘন্টা ঘুম পারি তাহলেও আমার কিছু হয় না।অবশ্য দিনে তিন ঘন্টা ঘুম পেরেছি।" "হুমম।বুঝেছি।আমি যখন অসুস্থ হবো তখন তুমি আমার পাশে বসে থেকে রাত জাগবে।" "আপনিও না।" রনি আর কিছু বলল।ইভা এবার রাগ করেছে।তারা ঢাকায় পৌঁছে গেল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now