বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তুমি তো শুধুই আমার(পর্ব১২)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Jahan (০ পয়েন্ট)

X পরদিন ইভা আর রনি বগুড়ার মধ্যের একটা গ্রামে গেলো।বিলের ধারে বসে আছে ইভা আর রনি।ইভা বলল,"দেখ কি সুন্দর বিলে শাপলা ফুটে আছে!!!" রনি বলল,"হুমম।" রনি মনে মনে ভাবলো,"হুমম অনেক সুন্দর।ঠিক তোমার মত।এত মায়াবতী তুমি!তুমি মায়ার জালে ফালাতে পারো ভালই।তোমার সবই সুন্দর।তোমার রূপ,ব্যবহার,তোমার কন্ঠ।আসলে যে যত সুন্দর তার কন্ঠ তত সুন্দর।তুমি অনেক ভালোবাসতে জানো।আমার এত ভাগ্যবান যে তোমার মত একখান বউ পেয়েছি।" ইভা রনিকে একটা ধাক্কা দিয়ে বলল,"কি ভাবছো গো?আমার কথা?" রনির ভাবনার ঘোর কেটে গেল।ইভার দিকে তাকিয়ে বলল,"না।বিলের কথা ভাবছিলাম।" "মিথ্যুক।" "মিথ্যুক?" "হ্যা।তুমি যে বললে আমার কথা ভাব নাই।কিন্তু আমার কথা ভাবছিলে।" তারপর ইভা একরাশ হাসি দিয়ে বলল,"বলা লাগবে না কি ভাবছো।" রনি মনে মনে ভাবতে লাগলো,"ইভা কেমনে বুঝলো আমি ওর কথা ভাবছি।" ইভা শাপলার দিকে তাকিয়ে বলল,"এখন কি ভাবছো আমি এটা কেমনে জানলাম?" রনি ভাবতে লাগলো"ইভা কি মনের কথা পড়ে দিতে পারে নাকি?" রনি বলল,"ইভা তুমি কেমন করে বললে মানে বুঝলে?" ইভা রনির এ কথা শুনে হাসতে থাকলো।রনি বুঝলো না হাসার কারণ কি।বলল,"কেন হাসছো তুমি?" "আমি অনেক কিছুই বুঝতে পারি।আমি অনেক মনের কথায় বলতে পারি।আমি অনেক কিছু বলি যেটা ঠিক হয়।" "ওহ।তাহলে তুমি আগেই জানতে যে আমার সাথে বিয়ে হবে।" "হুমম।জানতাম।" রনি বিলে নেমে একটা শাপলা তুলে ইভার হাতে তুলে দিল। ইভা বলল,"আমি বিলে নামবো চল না বিলে নামি।" "আমি তো নামলামই।" "আবার নামো।" "ঠিক আছে।চলো।" ইভা খালি পায়ে বিলে নামলো।শাপলা ফুল তুললো।কিন্তু পায়ের নিচে কেন পড়লো।পায়ের ভেতর কেমন জানি করে উঠলো।পা কি কেটে গেলো নাকি?ইভা তাড়াতাড়ি করে বিল থেকে নেমে এসে দেখলো পা দিযে রক্ত বের হচ্ছে।রনি কাছে এসে ইভার পায়ের দিকে তাকালো।তারপর পকেট থেকে রুমাল বের করে ইভার পা বেঁধে দিলো।এই গ্রামে ইভার একটা আত্বীয়র বাড়ি।সেখানেই এসেছিল তারা।ইভা বলল,"চল বাড়ি যাই।" "চল।" ইভা উঠে দাঁড়ালো।হাটতে পারছে না।কষ্ট হচ্ছে।রনি ইভাকে কোলে করে বাড়িতে নিয়ে এলো।বাড়ির সবাই বলতে লাগলো কেমনে কাটলো।পরদিন তারা চলে এলো ঢাকায়।বাড়ির সামনে দাঁড়িয়ে ইভা বলল,"ওপরে যেতে পারবো?" "সমস্যা নাই।আমি তো আছি।" এই বলে রনি ইভাকে কোলে করে নিয়ে ওপরে গেলো।রনির মা গেট খুলে এ অবস্থা দেখে বলল,"কি হয়েছে তোমার?" রনি বলল,"পা কেটেছে।" এই বলে নিজের রুমে গেলো।ইভা বিছানায় শুয়ে পড়লো।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৭১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now