বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পরদিন
রনি বসে আছে ভার্সিটির মধ্যে।অপেক্ষা করছে ইভার জন্য।ইভা এসে গেল।রনি কাছে যেয়ে বলল,"ওগো শোনো।"
ইভা তাকিয়ে দেখলো রনি।ইভা বলল,"আপনি?"
"হ্যা।আমি কালকের ওই রনি।"
"আপনি কি পেয়েছেন?"
"কি পেয়েছি মানে? বিয়ে করবো।"
"ওরে আল্লাহ।আপনার সাথে আর কথায় বলবো না।"
এই বলে ইভা চলে যাচ্ছিল।রনি পিছন থেকে বলল,"এখন না বললেও হবে।বিয়ের পরে বললেই হবে।"
ইভা শুধু একবার পিছনে তাকালো রাগান্বিত ভাবে।রনি আবার বলল,"রাগ করলে তোমাকে খুব সুন্দর দেখায়।"
ইভা কিছু বলল না।রাতে রনি গল্পের বই পড়ছে।এ সময় তার এসে বলল,"রনি একটা কথা বলবো।"
রনি বইয়ের দিকে তাকিয়ে বলল,"কি বলবে।বলো।"
"বলছিলাম যে বিয়ের বয়স তো হলই।তা মেয়ে দেখতে হবে।একটা মেয়ে দেখেছি।বগুড়ায় থাকে।"
রনি বলল,"না মা।এখন বিয়ে করবো না।পরে।"
"শোন রনি কালকেই আমার সাথে বগুড়ায় যাবি।আমি আর কোনো কথা শুনতে চাই না।"
ইভা আজ রাতে তার বাড়ি বগুড়ায় গেলো।তার বাবা আসতে বলেছিলেন।পরদিন রনিরা এলো।ইভা তাদের সামনে গেল।যেই না সামনে তাকিয়েছে অমনি দেখলো রনি।মনে মনে ভাবলো এই শয়তান বিয়ে করার জন্য আমার বাড়িতেও এলো।তারা চলে যাবার ইভার বাবা তাকে ডাক দিল একা একা।ইভা বাবার চুলে বিলি কাটতে কাটতে বলল,"কি বল আব্বু?"
"ছেলেটা কিন্তু খুব ভালো।আমার খুব পছন্দ।বিয়ে কর ওকে।"
"আব্বু।"
"কি হলো?কেন পছন্দ হলো না ওকে?"
"এমনি।"
"মা তাহলে তোর কি কাউকে পছন্দ?"
"না আব্বু।সেটা নয়।আমার কাউকে পছন্দ না।কাউকে ভালোবাসি না।সত্যি বলছি আব্বু।"
"তাহলে রাজি হস না?ছেলেটা ভালো।মাদক খাওয়া তো দূর সিগারেটই খাই না।আমার কিন্তু খুব পছন্দ।তোর আম্মুরও।"
"আমি ভেবে দেখি আগে।খোঁজখবর নিবো।তারপর।আর আজকে রাত বারোটায় আমি ঢাকা যাচ্ছি।"
"এভাবে আর রাত জেগে কতদিন যাবি?"
"রাত জাগলে আমার সমস্যা হয় না।দিনে তিন ঘন্টা ঘুম পেরেছি।সমস্যা হবে না রাত জাগতে খুব ভালো লাগে।"
ইভা নিজের রুমে গেল।রাত বারোটায় গাড়িতে উঠলো।জানালার কাছে বসলো।জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবছে কি করা যায় রনিকে নিয়ে।ভাবতে ভাবতে পাশে তাকিয়ে দেখে রনি।ইভা বলল,"আপনি?"
"তুমি?ভালো হলো।বউয়ের পাশে বসে যাচ্ছি।"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now