বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তুমি তো শুধু আমার অন্য কারো নয়(পর্ব৪)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Jahan (০ পয়েন্ট)

X এই সময় রিজু ওই দিক দিয়ে যাচ্ছে।রিজু রনিকে দেখে নাই।রনি রিজুকে দেখে দাঁড়িয়ে গেল।এক দৃষ্টিতে রিজুর দিকে তাকিয়ে আছে রনি।রিজুকে যতদুর পর্যন্ত দেখা যায় দেখচ্ছে।তারপর রনি বসে পড়লো।তার বন্ধু হৃদয় বলল,"কে ও?"রনি বলল,"আমার হবু বউ।"তখন সবাই একসাথে বলল,"ও তার মানে আমাদের ভাবি।আগে বলবি তো তাহলে কথা বলতাম।"সিজান বলল,"বলবে কেমনে?তার তো দেখতেই সময় গেল।"রনি একটু লজ্জা পেল।আবির বলল,"দেখতে অনেক সুন্দর।শুধু রনির বলে কিছু বললাম না।অন্য কেউ হলে লাইন মারতাম।"এই কথা শুনে রনি বাদে সবাই হেসে উঠলো।রনি আরেকটু লজ্জা পেল।মনে মনে ভাবল এখানে থাকা যাবে না।এরা বেশি বেশি কথা বলবে।বলবেই তো একসময় সেও অন্যজনের সাথে এরকম করেছে।আর আজ তার যে এরকম হবে তা রনি কল্পনাও করেনি।রনি চলে যাচ্ছিল।পিছন থেকে হৃদয় বলল,"আরে লজ্জা পেয়েছিস নাকি?নাকি বউয়ের কাছে যাচ্ছিছ?বউ তো ওই দেখে গেল।"রনি কিছু না বলে বাসাই গেল।রাত দশটা বাজে।আজকে রিজুর শরীর খারাপ লাগছে তাই কিছুক্ষনের জন্য ঘুমিয়ে পড়েছে।ওই দিকে রনি রিজুর বাড়ির সামনে এসে রিজুকে কল দিচ্ছে।কিন্তু ফোন ধরছে না। দুই ঘন্টা পর একটাই রিজুকে আবার কল দিল।রিজু ধরে ঘুম ঘুম ভাব ধরে ধীর গতিতে বলল,"হাঁ বলুন।"একটু বেলকুনিতে আসবা?"আপনি এত রাতে কেন?আসলে আগে আসবেন।"রনি বলল,"আমি দশ টাই এসেছি।এতক্ষন এখানে একা বসে আসি শুধু তোমাকে দেখার জন্য।কিন্তু তুমি…... রিজু বলল,থামেন। এই বলে রিজু ফোনটা কেটে দিয়ে নীচে গেল।দেখলো রনি একা একা বসে বাইকে।মনে হয় রনি কিছু খাই নাই।ক্ষুধা লাগছে মনে হয়।রিজু এসব ভাবতে ভাবতে রনির সামনে দাঁড়াল।বলল,"আপনি এমন পাগলামি আর কতদিন করবেন?"রনি বলল,"যতদিন তোমাকে কাছে না পাচ্ছি।"রিজু বলল,"আর মাত্র দুইদিন।কাল আমি বাড়ি যাবো।কিছু খান নাই,তাই না?"রনি মাথা নাড়িয়ে হাঁ বলল।রিজু বলল,"ক্ষুধা লাগছে?"রনি কিছু বলল না ।শুধু মাথা নিচু করে থাকল।রিজু বলল,"তো যেয়ে খানগে।এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ হবে।তখন আবার বিয়ের তারিক পিছে যাবে।"এই বলে রিজু বাড়ির ভেতরে গেল।রনিও বাড়িতে গেল।আজ বিয়ে।তাদের বিয়ে হয়ে গেল।তার কিছুদিন পরে রনি আর রিজু একটা ফ্ল্যাটে গেল।তারা দুইজন ওখানেই থাকে।একদিন রনি আর রিজু পার্কে গেল।রিজু তার বন্ধুবীর সাথে আর রনি বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে।এই সময় কে যেন এসে রিজুকে বলল,আপু একটা কথা বলব?"রিজু বলল,"বলুন।"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now