বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তুমি তো শুধু আমার অন্য কারো নয়(পর্ব৩)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Jahan (০ পয়েন্ট)

X রনি বলল,"ওর নাম্বারটা একটু দাও।"ইবনাত আবেগের চোখে বলল,"সেকি ও আপনাকে নাম্বার দেয় নি।এই ধরুন।আপনি আমার দুলাভাই।শালীর কাছে এসেছেন বউয়ের নাম্বার নিতে।"এই বলে ইবনাত রনিকে রিজুর নাম্বার দিল।রনি ইবনাতকে ধন্যবাদ দিয়ে চলে গেল।রাত দশটা বাজে।কে যেন রিজুর ফোনে কল দিল।রিজু দেখলো রং নাম্বার।তারপরেও ধরলো।বলল,"কে আপনি?" "বেলকুনিতে আসো।" রিজু বেলকুনিতে গেল।যেয়ে দেখে অবাক।এতো রনি।কই পেলো নাম্বার।রিজু ফোনটা কানে ধরেই আছে।কেটে দেয় নি।রনি বলল,"কি অবাক হচ্ছ?" রিজু বলল,"আপনি কই পেলেন নম্বরটা?"রনি বলল,"শোনো,মনের টান থাকলে তার ঠিকানা এমনিতেই পেয়ে যায়।আমি তোমাকে সত্যি সত্যি ভালবাসি।"রিজু বলল,"আপনি একটু থামেন।"এই বলে ফোনটা কেটে দিয়ে রনির কাছে গেল।রনি বাইকে বসে ছিল এতক্ষন।কিন্তু রিজু আসায় দাঁড়িয়ে গেল।রিজু বলল,"আপনি এত রাতে এখানে?"রনি বলল,"তোমার কথা খুব মনে পড়ছিল।তাই চলে এলাম।"রিজু বলল,"আর কয়েকদিন অপেক্ষা করতে পারবেন না?"রনি বলল,"একদিন না দেখলে মানে অনেকদিন না দেখা।?"রিজু হাসতে হাসতে বলল,"আপনি আসলে প্রেম পাগল।বিয়ের পরে বউ পাগল হবেন?"রিজু আস্তে আস্তে বলল,"বিয়ের আগে যে অবস্থা বিয়ের পরে কি হবে তা জানি না।"রনি বলল,"কি বলছ বিড় বিড় করে?বিয়ের পরের কথা ,তাই না?" রনি তো ঠিক কথা বলল।কেমনে বলল?এই ভাবনাটা একবার রিজুর মনের মধ্যে এলো।রিজু বলল,"আপনি কেমনে বুঝলেন?"রনি একটা মুচকি হাসি হেসে বলল,"যাকে সত্যি সত্যি ভালোবাসবে কখনো কখনো তার মনের কথা বুঝবে।"রিজু বলল,"আচ্ছা বাড়ি যান।"এই বলে রিজু বাড়ি গেল।রনিও চলে গেল।প্রতিদিন রনি রিজুকে স্বপ্নে দেখে।যখনি ঘুম আসে যদি স্বপ্ন দেখে তখনি রিজুকে স্বপ্ন দেখে।ঘুম থেকে উঠে বিছানায় বসে একমিনিট ভাবে কি স্বপ্ন দেখেছিল।কেমন দেখাচ্ছিল তাকে।কি হচ্ছে এসব?বুঝতে পারছে না রনি।বিকেলে বন্ধুরদের সাথে আড্ডা দিচ্ছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now