বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পরদিন রিজুকে রনিরা দেখতে এলো।রিজুর বাবা বললেন,"তোমরা ছাদে যেয়ে একা একা কথা বল।"
রিজু রনিকে নিয়ে ছাদে গেল।রনি বলল,"আমাকে তোমার ভাল লাগে না?"রিজু কিছুই বলল না।রনি আবার বলল,"তুমি না এই হেয়ার স্টাইল পছন্দ কর।এই হেয়ার স্টাইল দিলে সবাইকে ভাল লাগে বলে।তুমি না শার্ট পড়া পছন্দ কর।তুমি তো দুষ্টু ছেলে পছন্দ কর।আমি তো দুষ্টু।তাহলে কেন ভালো লাগে না?"রিজু এবারো কিছু বলল না।রনি রিজুর দিকে তাকিয়ে বলল,"তাহলে কেন আমাকে বিয়ে করবে না?তাহলে আমি কি সুন্দর না?"
রিজু বলল,"আপনি এত কথা বলেন কেন?আমি কি বলেছি আপনাকে ভালো লাগে না?আমি কি বলেছি আপনাকে বিয়ে করবো না?অযথা এমনি একটা বলে যাচ্ছেন।পাগল নাকি আপনি?"রনি অন্য দিকে তাকিয়ে বলল,"হ্যা আমি পাগল।আমি তোমার জন্য পাগল।"তারপর রিজুর দিকে তাকিয়ে বলল,"তোমাকে যেদিন প্রথম দেখেছি তখন থেকে আমি পাগল।তুমি আমাকে সত্যিই বিয়ে করবে?"রিজু বলল,"হ্যা আমি আপনাকে বিয়ে করবো।"রনি হাত বাড়িয়ে বলল,"কথা দাও।"রিজু রনির হাত ছুঁয়ে বলল,"কথা দিলাম।এখন নীচে চলেন।"তারা নীচে গেল।রনি চলে গেল।তাদের বিয়ে ঠিক হল।আগামী সপ্তাহে তাদের বিয়ে।রিজু কোটে যাওয়ার সময় দেখলো রনি।রনি রিজুকে ডাক দিল।রিজু রনির কাছে গেল।রনি বলল,"কেমন আসো?"রিজু বলল,"ভালো।আপনি?"রনি বলল,"তুমি যখন চোখের সামনে থাকো তখন ভালো লাগে।আর যখন চোখের সামনে থেকে চলে যাও তখন খুব খারাপ লাগে।"রিজু বলল,"ও,আচ্ছা তাই নাকি?এখন বেশি আসেন না।বিয়ের পরে পরে তো দেখতে পাবেন এবং স্বাধীনভাবে।"রনি বলল"এই এক সপ্তাহ কেমনে থাকবো তোমাকে না দেখে?তোমার ফোন নাম্বার একটু দিবে?"রিজু বলল,"এখন দিব না।বিয়ের পরে।"রনি মুখ বেঁকে বলল,"কেন এখন দিলে কি হবে?"রিজু বলল,"আমি আপনাকে এখনও বিয়ে করিনি তাই।আমি এখন যায়।"রিজু কোটে ঢুকতেই তার বান্ধবী তাকে ঘিরে ফেলল।ইবনাত বলল,"কে ওই ছেলেটা?"রিজু ইবনাতের দিকে তাকিয়ে বলল,"আর বলিছ না।ও আমার হবু বর।"তখন সবাই একসাথে বলল,"ও.....তারমানে আমাদের দুলাভাই।",সুবর্ণা বলল,"যায় হোক দুলাভই কিন্তু অনেক সুন্দর।যেরকম তুই চেয়াছিলি সেইরকম।"রিজু একটা মুচকি হাসি দিল।সারা বলল,"ওরে বাবারে,আর বলিছ না।ছলটা বড় লজ্জা পেয়েছে।তা কি করে?"রিজু বলল,"ইন্জিনিয়ার।ইবনাত বলল,"তাই?ইরে তোর ভাগ্য খুলে গেছে।"কত থেকে বের হয়ে দেখল রনি কিন্তু আজ তোর পিছু ধরল না।আর ওই দিকে রনি রিজুর বন্ধবী ইবনাতকে বলল,"তুমি তো রিজুর বান্ধবী।তোমার কাছে তো রিজুর নাম্বার আছে,তাই না?"ইবনাত বলল,"হ্যা আছে।"রিজু বলল,"ওর নাম্বারটা একটু দাও।"ইবনাত আবেগের চোখে বলল,"সেকি ও আপনাকে নাম্বার দেয় নি?এই ধরুন।আপনার আমার দুলাভাই।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now