বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তুমি পাশে নেই,তাই মন ভাল নেই_১০

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X ওর মা সে কি কান্না! সারাক্ষণ পাশে পাশে বসে মাথায় পানি পট্টি দিয়েছে,চামুচ দিয়ে বার্লি খাইয়ে দিয়েছে । এমন কিছু ভাবতেই সেলিমের চোখে পানি আসে । ইচ্ছে হয় পাখি হয়ে উড়ে মার কাছে চলে যায় । কিন্তু গ্রামের বাড়ি কি অল্প অল্প দূর,সেই দু'শ মাইল দূরে । কাজ বিনীন শুয়ে আর ভাল লাগে না বলে কাগজ কলম নিয়ে লিখতে বসে । **** শদ্ধেয় মা, প্রথমে আমার সালাম গ্রহণ করবে । আশা করি আল্লাহর কৃপায় ভালই আছো । আমিও তোমার ও সৃষ্টিকর্তার রহমতে ভালই আছি । পরকথা লিখি যে আজ প্রায় পনর দিন গত হতে চলল তোমার হাতের চিঠি পেয়েছিলাম । কিন্তু এ যাবৎ কোন খবর না পেয়ে তোমার অবুঝ সন্তান বড়ই বিচলিত । তাই শত কষ্টে থেকেও তোমার নিকট পত্র লিখতে বসেছি,তুমি কেমন আছো মা,আশা করি ভালই আছ । আমি তোমার কথা মত ১৩ তারিখে টাকা পাঠিয়েছি কিন্তু সে উত্তর এখনো পাইনি । টাকা পেয়েছ কিনা । মা আমি গত সপ্তাহে রফিকের মুখে শুনেছিলাম তোমার কাশিটা বেড়েছে,এতে আমি খুব চিন্তিত । এখন শরীরটা কেমন? ঠিক মত ঔষধ খেয়ো,তোমার কিছু হয়ে গেলে যে আমি একা হয়ে যাবো মা । এমন কাজটি যেন সয়ং আল্লাহও না করেন । আশা করি আল্লাহর রহমতে তুমি সুস্থ হয়ে উঠেছো,পরিশেষে তোমার সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। **ইতি** সেলিম


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৮ জন


এ জাতীয় গল্প

→ তুমি পাশে নেই,তাই মন ভাল নেই_১০

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now