বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তুমি কষ্ট পাবে। কখন জানো?
.
যখন দেখবে ফেসবুকে সর্বাধিক গুরুত্ব দেয়া বন্ধুটি তোমায় বন্ধুতালিকা থেকে বাদ দিয়েও এমন ভান করছে যেন কিছুই হয়নি। তখন বুঝবে বন্ধু হারাবার কী কষ্ট!
.
যখন ভরা পূর্ণিমার রাতে আকাশের চাঁদের কিয়দংশে লাল আভা দেখে অভিভূত হবে অথচ তোমার সেই আনন্দ তোমার সেই উচ্ছ্বাস কারও কাছে প্রকাশ করার জন্য পাশে পাবে না কাউকে। কাউকে পাশে পাবে না তুমি! তখন বুঝবে নিঃসঙ্গতা কত কষ্টের।
.
যখন প্রিয়জনকে কাঁদিয়ে নিজেও আড়ালে গিয়ে কাঁদবে বেসিনের ট্যাপ ফুলস্পিডে ছেড়ে দিয়ে, যাতে করে প্রিয়জন তোমার কান্নার আওয়াজ না শুনতে পায়। তখন বুঝবে কাছের মানুষ কতটা আপন এবং তাকে ব্যথা দিলে কতটা কষ্ট হয়।
.
যখন সবাই পাশে থাকা সত্ত্বেও নিজেকে একা লাগবে। তখন বুঝে নিও প্রেম কতটা গভীরে গিয়ে কষ্টের ক্ষত তৈরী করে দিতে জানে।
.
এভাবে কষ্টের নানা রঙ তোমার মনের গহীনে কলুষিত আধার এনে দেবে। রক্ত পাম্প করা যন্ত্রও যে আবেগ বহন করতে পারে সেটা সেদিনই বুঝবে। একসময় সম্মোহনীর মত কষ্টের দিকে ঝুঁকে গিয়ে জীবনকে উপলব্ধি করতে পারবে। কষ্টই জীবনকে চিনিয়ে দেয়, অপারগতার রাস্তা ভাঙতে শেখায়। বিধাতা হয়তো এ কারণেই আমাদেরকে কষ্টে নিমজ্জিত রাখতে পছন্দ করেন। তাই সৃষ্টিলগ্ন থেকেই সব মানুষই কষ্টের সাথে পরিচিত। সৃষ্টির আলোতেও মানুষ কলঙ্কমাখা হাহাকার খুঁজে পায়। সেই আবহমানকাল থেকে মানুষ চাঁদের দিকে তাকিয়ে অদ্ভূত অনুভূতির মুখোমুখি হয়েছে, যা তার বুকে ব্যথার উন্মেষ ঘটিয়েছে। তাদেরই জিন আমরা বহন করে আসছি বিধায় চাঁদের দিকে তাকালে সেই স্বয়ংক্রিয়মানের ব্যথা আমি-তুমিও টের পাই। কেউ প্রত্যক্ষভাবে কেউবা অবচেতনভাবে। তাই কষ্ট এক অদ্ভূত অনুভূতির নাম।
.
লেখাঃ ক্ষুদ্র লেখক
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now