বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তুমি যে আমার কবিতা(পর্ব২)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Jahan (০ পয়েন্ট)

X মাহির প্রকৃতিকে নিয়ে পরদিন মার্কেটে নিয়ে গেল।প্রকৃতি একটা জামা খুব আগ্রহের সাথে দেখছে।তারপর মাহিরকে বলল,"জামা তা সুন্দর না?" মাহির মাথা নাড়িয়ে বলল,"হাঁ, সুন্দর।নিবা?" প্রকৃতি বলল,"দাম কত?" মাহির জামাতাকে হাত দিয়ে বলল,"ভাই এটার দাম কত?" "এটা ৫০০০টাকা।" "কেনা দাম কত?" "৪০০০রাখা যাবে।" প্রকৃতি বলল,"৩০০০ দেই?" "না আপা রাখা যাবে না।" "তাহলে সাড়ে৩০০০দেই?" "হবে না।" মাহির বলল,"আপনি আসলে কত চাইছেন?" "বললাম তো ৪০০০রাখা যাবে।" মাহির বিড় বিড় করে বলতে লাগল,"মায়ের জন্য শুধু দামি দামি জিনিস কিনতে চাই।শাশুড়িআম্মার জন্য এত দামের জিনিস কেনে না।" প্রকৃতি মাহিরের কাঁধে হাত দিয়ে বলল,"কি বলছ বিড় বিড় করে?টাকা দাও।" মাহির টাকা বের করতে করতে বলল,"কত?" "৪০০০।" মাহির আর প্রকৃতি বিকাল পাঁচটার গাড়িতে উঠল।মাহির বলল,"খুব আনন্দ লাগছে না বাড়িতে যাওয়ার জন্য?" "কেন আনন্দ লাগবে না?এতদিন পরে বাড়িতে যাচ্ছি।" মাহির আর প্রকৃতি পাশাপাশি বসেছে।প্রকৃতি মাহিরের কাঁধে মাথা রেখে বলল,"তোমার কি হয়েছে বলতো?" মাহির প্রকৃতির মাথায় হাত রেখে বলল,"কিছু না।" "তাহলে তুমি আমাকে নিয়ে ঘুরতে যাওয়া না কেন?" মাহির হাসতে হাসতে বলল,"প্রকৃতি তুমি আমার সাথে এত ইয়ার্কি কর কেন?" "কই আমি ইয়ার্কি করলাম?তুমি তো আমাকে এক সপ্তাহ ধরে নিয়ে যাওনা।" "আমি তো এক সপ্তাহ পর পর নিয়ে যায়।চাকরি না থাকলে প্রতিদিন নিয়ে যেতাম কিন্তু অনেকে তো তার বউকে নিয়ে বাড়ি থেকে বেরিই হয় না।" তারা বাড়ি এসে গেল।প্রকৃতির মা জামাইকে অনেক খুশি।উনিতো জামাইকে দেখলে সবসময় খুশি হন।দুইদিন থাকার পর তারা বাড়িতে ফিরে এল।বেলকুনিতে সন্ধ্যাবেলায় বসে মাহির আর প্রকৃতি।তাদের বিয়ের মাত্র তিন মাস হয়েছে।মাহির একদিন প্রকৃতির কাছে থেকে গান শুনতে চাইছিল।কিন্তু প্রকৃতি বলেছিল গান পারে না।আসলে সেটা নয় প্রকৃতি যখন গান গায় প্রকৃতি তখন উজ্জ্বল হয়ে উঠে ।তার মুখ দেখতে আসলেই প্রকৃতি মতো সুন্দর।গানের কন্ঠ ছাড়াও তার কথা বলার কন্ঠ অনেক সুন্দর।মাহিরকে চমকে দিবে বলে সে গান পারে না বলছিল।প্রতিটি গান গেয়ে উঠল "এই অবুঝ মনে কে যে খনে খনে(২) চুপি চুপি দোলা দেয়,ওগো জোসনা তুমি বল না,কেন যে উতলা এ হৃদয় শুধু গান গেয়ে পরিচয়(২) মাহির এতক্ষন প্রকৃতির দেখে আবেগের চোখে তাকিয়ে ছিল।তার গান শুনে মাহির থমকে গেল।প্রকৃটিকে বলল,"তুমি বলে গান পারো না?" প্রকৃতি বলল,"কে বলছে আমি গান পারি না?আমি অনেক ছোটবেলা থেকে গান পারি।তোমাকে শুধু চমকে দেয়ার জন্য বলেছিলাম যে আমি গান পারি না।এই বলে প্রকৃতি উঠে যাওয়া শুরু করছে তখনই মাহির দাঁড়িয়ে তার হাতটা ধরে নিজের দিকে টেনে নিয়ে বলল,ও তাই নাকি?আমিও তোমাকে বলেছিলাম গান পারি না।তাই তোমাকে এমনি এক সুর দিয়ে শোনাইছিলাম।কিন্ত আমি গান পারি।মাহির প্রকৃতিকে আরো একটু টেনে নিয়ে গান বলতে লাগলো বলল, "তুমি যে আমার কবিতা আমারও বাসির রাগিনী আমারও স্বপন আধো জাগরণ চিরদিন তোমাকে চিনি তুমি আমার কবিতা।" প্রকৃতি বলল,"তাই?তাহলে বলতো শাজাহান যদি তার বিবির জন্য তাজমহল করে তাহলে তুমি আমার জন্য কি করবে?"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now