বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মাহির চুপচাপ দাঁড়িয়ে আছে।পিছন থেকে যেন তাকে জড়িয়ে ধরল।মাহির চমকে উঠলো।পিছন ফিরে দেখে প্রকৃতি।প্রকৃতি বলল,"কি হয়েছে তোমার?"
মাহির মাথা নাড়িয়ে না বলল।প্রকৃতি বলল,",না তোমার কিছু হয়েছে।তাছাড়া এত চুপচাপ।আমি অনেক্ষন ধরে দেখছি।"
মাহির বলল,"আমার কিছু হয় নি।এমনি।তা তুমি এখানে কি করছো?"
প্রকৃতি বলল,"কেন তোমার কাছে আসা যাবে না বুঝি?"
মাহির তখন প্রকৃতির হাতটা ধরে বলল,"কেন আসা যাবে না?অবশই আসা যাবে।তুমি আমার স্ত্রী না?"
প্রকৃতি বলল,"তাই?তাহলে আমাকে বলছ না কেন তোমার মন খারাপ?"
মাহির বলল,"তুমি জান না আমি যখন ভাবি তখন আমাকে দেখে মনে হয় মন খারাপ?আমি ভাবছিলাম।আর অনেক গভীরে গেয়েছিলাম।"
প্রকৃতি বলল,"আচ্ছা থাক।"
মাহির তার হাতটা ছেড়ে দিল।প্রকৃতি পিছন ফিরে যেই যেতে নিয়েছে অমনি মাহির আবার তার হাতটা ধরে নিজের দিকে টেনে নিল।মাহির বলল,"কই যাচ্ছ্?"
প্রকৃতি বলল,"বাপের বাড়ি।"
মাহির বলল,"কেন?"
প্রকৃতি বলল,"তুমি না আমাকে আজকে শাড়ি কিনে দিবে।তা এখনও আমাকে নিয়ে বাড়ি থেকে বের হলেই না।তাই বাপকে বলতে যাচ্ছি তোমার জামাই আমাকে কিছুই কিনে দেয় না।"
মাহির তখন বলল,"আমার তো মনেই নেই।রেডি হও।"
প্রকৃতি তার ওড়নার আঁচল পেছাতে পেছাতে বলল,"আমি তো রেডি আছি।"মাহির বলল,"ও তাই নাকি?তুমি মনে হয় আগে থেকে প্লান করে রেখেছ এই এই বলবে।তে চলো।"
প্রকৃতি বলল,"তুমি রেডি হবে না?"
মাহির বলল,"না।আমি তো রেডি।ছেলের তো মেয়াদের মতো রেডি হতে হয় না।"
তারা মার্কেটে গেল।মার্কেট থেকে আসলো রাতে।প্রকৃতি মাহির কে বলল,"তুমি না অনেক ভালো।"
মাহির বলল,"কেন?"
এই যে তুমি আমাকে এত ভালোবাস,যা চাই তাই দাও।কালকে না আবার মার্কেটে যেতে হবে।"
মাহির বলল,"কেন?"
প্রকৃতি বলল,',আজকে আমার মনে ছিল না যে আম্মুর জন্য কাপড় কেনা লাগবে ।কালকে আসলেই বাড়িতে যাবো।অনেকদিন হল যায় না ।"
মাহির বলল,"একমাস হয় নাই আবার অনেকদিন হছে বলে।"
প্রকৃতি বলল,"কালকে দিয়ে এক মাস হবে।একমাসে ৩০দিন।৩০দিন কারো সাথে না দেখা করা মানে অনেক দিন।তাও আবার বাবা মা।দেখা তো করতেই যাওয়া লাগবে।"
মাহির বলল,"আচ্ছা যাইও।"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now