বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
স্ত্রীঃ তুমি কেম আমাকে পছন্দ কর? কেন এত ভালোবাস?
স্বামিঃ কারণ বলতে পারব না,কিন্তু আমি তোমাকে সত্যিই পছন্দ করি এবং মনে প্রানে ভালোবাসি।চ
স্ত্রীঃহেহ… মিছা কথা,তুমি আসলে আমাকে ভালোবাস না।আমার কোন কিছুই তোমার পছন্দ না।ভালোবাসলে আমার বান্ধবির স্বামীর মত তুমিও বলতে পারতে।
স্বামীঃ আমি সত্যিই কারণ জানি না,কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি প্রমান করতে পারব।।
স্ত্রীঃ হেহ।কেন ভালোবাস সেটাই জান না,প্রমান করবে কি ভাবে?নাহ এইসব প্রমান টমানের দরকার নেই।আমি শুধু জানতে চাই তুমি আমাকে কেন ভালোবাস?আর আজ তোমাকে বলতেই হবে না হয় আমি তোমার সাথে কোন কথাই বলব না এটাই আমার শেষ কথা।
স্বামীঃ ঠিক আছে বাবা,এতই যখন জেদ করছ তাহলে বলছি…
তুমি প্রেমবতী এবং মায়াবতী।
তোমার চলার প্রতিটি ভঙ্গি।
তোমার মায়া ভরা হাসি মিষ্টি মধুর বুলি।
মনে হয় এইসব কারণেই আমি তোমাকে বেশী ভালোবাসি।
স্বামির উত্তরে স্ত্রী সন্তোষ প্রকাশ করেন,কিন্তু দুরদৃষ্টক্রমে কিছুদিন পর স্ত্রী একটি দুর্ঘটনার স্বীকার হয়ে কোমাতে চলে যান।
তখন স্বামী একটা চিঠি লিখে স্ত্রীর পাশে রেখে দিল।।
প্রিয়তমা,
তোমার মায়া ভরা হাসি এবং মিষ্টি মধুর বুলির জন্য আমি তোমাকে ভালোবাসতাম,কিন্তু,তুমি এখন আর আগের মত হাসতে বলতে পার না,তাই আমি কি আর তোমাকে ভালোবাসতে পারি?
তোমার চলার যে ভঙ্গির কারণে আমি তোমাকে ভালোবাসতাম,কিন্তু
এখন আর তুমি আগের মত চলতে পার না।
তাই আমি কি আর তোমাকে ভালোবাসতে পারি?,
তোমাকে আমি যে প্রেম ভালোবাসার কারণে ভালোবাসতাম,সেই সব তুমি এখন তুমি দেখাতে পার না।তাই আমি কি আর তোমাকে ভালোবাসতে পারি?
যদি ভালোবাসতে কারণ লাগে তাহলে তো তোমাকে এখন ভালোবাসার কোন কারণ আর দেখি না।
ভালোবাসতে কি কারণ লাগে? না লাগে না। তাইতো আমি এখনো তোমাকে আগের মতই ভালবাসি এবং কোন কারণ খুজি না।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now