বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

টুকরো টুকরো স্মৃতি :- দেবজিৎ ঘোষ

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X শিবতলা গঙ্গার ঘাটে তে বসে ওরা একে অপরের হাতে হাত রেখে একসাথে জীবন কাটানোর অঙ্গীকার করেছিল। তারপর ঘাটের নির্জনতার সুযোগ নিয়ে একে অপরকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিল। কিন্তু হঠাৎ ওদের দেখতে পেয়ে গেছিল মৃণালিনীর গুন্ডা দাদা; তারপর? না মরে বেঁচে থাকা বিনোদের স্মৃতি ক্রমশ আবছা হয়ে আসে - মাঠের মাঝখান দিয়ে দৌড়েছিল ও, সঙ্গে ছিল মৃণালিনী। গুলির শব্দে হঠাৎ সব চুপ; দুটো দেহ লুটিয়ে পড়ল মাঠের মাঝখানে, তারপর? আর কোনো কিছুই তার মনে ছিল না যে, তারপর কি হয়েছিল! কারণ যখন সে চোখ খুলেছিল, তখন শুয়ে ছিল হাসপাতালের বেডে, মাথায় ছিল আঘাতের চিহ্ণ। কিন্তু পাশের বেডে ছিল না মৃণালিনী। বিনোদ কোনোদিন আর খুঁজে পায়নি মৃণালিনীকে; জানতেও পারেনি, ও বেঁচে আছে কিনা আদৌ! এরপর জীবনটা একা কাটাতে কাটাতে যখন কাজ করতে বিনোদ অসামর্থ্য হয়ে অসহায় হয়ে পড়েছে, তখন সে নিজের একাকীত্ব কে কাটাতে সিদ্ধান্ত নিল বৃদ্ধাশ্রমে জীবনের শেষ মুহুর্তগুলো কাটনোর, ওরই মতো মানুষদের সাথে, স্বজনের থেকে দূরে থাকা যাদের প্রাত্যহিক জীবনের অভ্যাস। প্রাথমিক ভাবে বৃদ্ধাশ্রমের বন্ধুদের সাথে মিলেমিশে গিয়ে বিনোদের মনে হয়েছিল, জীবনের শেষ ক্ষণগুলোকে একটু বেঁচে নেবে। কিন্তু স্মৃতি বড়ো-ই নিষ্ঠুর; কখন সে তার সুপ্তাবস্থা কাটিয়ে উঠবে, তা বুঝতে পারা অসম্ভব! বিনোদ চেয়েছিল, বৃদ্ধাশ্রমে এসে সবার মাঝে থেকে সব ভুলে যেতে পারবে। কিন্তু, রক্ষণশীলতার জাঁতাকলে পিষে দেওয়া সেই পবিত্র ভালবাসার অপর্যাপ্ত, আবছা, রক্তাক্ত, না মনে পড়া 'টুকরো টুকরো স্মৃতি' আজও পিছু ছাড়ে না বিনোদের। বৃদ্ধাশ্রমের একটা ঘরের কোণে বসে ভুলে যাবার চেষ্টা করে বিনোদ সেইসব অভিশপ্ত স্মৃতি গুলোকে; তবু তারা যায় না। 'টুকরো টুকরো স্মৃতিগুলো আজও বিনোদের মাথায় চিঁড় ধরা ভাঙা কাচের মতো-ই যেন স্পষ্ট হয়ে আছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

→ টুকরো টুকরো স্মৃতি :- দেবজিৎ ঘোষ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now