বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তুই করে বলতেই বেশি ভালো লাগবে

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X দেখা হয় নাই কখনো। আদৌ হবে কি না, তা-ও জানি না। খুব অল্প দিনের পরিচয় ফোনে। তবু মনে হয় কত চেনা। সব সময় তোকে নিয়েই ভাবি। মনে হয় তোর হাতে হাত রেখে এই পৃথিবীর প্রান্তে ছুটে বেড়াই। শীত কিংবা গ্রীষ্মে, বর্ষা কিংবা শরতে দুজনে মুখোমুখি বসে কাটিয়ে দিই অনন্তকাল। বৃষ্টি দেখতে তোর ভালো লাগে। জানিস, আমারও ভালো লাগে। তোর সঙ্গে আমার অনেক মিল। হ্যাঁ, আমি তোর কথাই বলছি মৎস্যকন্যা। মৎস্যবিজ্ঞান পড়িস বলেই তো এই নামটা তোকে দিয়েছি। যাকে এখনো তুমি করে বলতে পারিনি; তাকেই ভালবেসে, কাছের ভেবে তুই করে বলছি। রাগ করিস না। তোকে তুই করে বলতেই আমার বেশি ভালো লাগবে। বিশ্বাস কর, তোকে ভালোবাসি অনেক; অনেক বেশি। একজনমে তোকেই শুধু ভালোবাসতে চাই। বলেছিলি অনেক ভালো খিচুড়ি রাঁধিস তুই। তোর রান্না করা খিচুড়ি খেতে না পারলে আর কখনো খিচুড়িই খাব না। তোর রান্না করা খিচুড়ি খেয়ে এই জনমটা কাটাতে চাই। আমাকে ফিরিয়ে দিবি না, বল? মোহন সাবেক শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৫ জন


এ জাতীয় গল্প

→ তুই করে বলতেই বেশি ভালো লাগবে

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now