বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তৃতীয় বিশ্বযুদ্ধ

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saiful (০ পয়েন্ট)

X আপনি হঠাৎ রাস্তায় একটা মেয়েকে দেখে দাড়িয়ে গেলেন! পিছন থেকে আরেকটা বাস এসে আপনাকে চাপা দিয়ে পিষে চলে গেল। আপনি মারা গেলেন। আপনি মারা যাওয়ায় আপনার বন্ধুরা মিলে সেই বাস কোম্পানির বাসগুলো ভাঙচুর শুরু করল। আগুন ধরালো। এর ফলে বাসের পেট্রোলের ট্যাঙ্কিতে আগুন ধরে প্রচন্ড বিস্ফোরন ঘটল। এদিকে দেখা গেল যে, এই বিস্ফোরনের দায় আইএস স্বীকার করে নিয়েছে। ফলে সারা বিশ্বে খবরটা ছড়িয়ে পড়ল। আমেরিকা এ নিয়ে উদ্ধেগ প্রকাশ করল। রাশিয়া আইএস দমন করার জন্য ইচ্ছা পোষন করল। রাশিয়া ইচ্ছা পোষন করায় আমেরিকা দেরি না করে বিনা নোটিশে বোমারু বিমান আকাশে পাঠিয়ে দিল আইএস দমন করার উদ্দেশ্যে। বিমান থেকে টপাটপ বোম পড়তে থাকল এবং শহর ধ্বংস হতে থাকল। এদিকে রাশিয়াও বসে নেই। তারাও বোমারু বিমান পাঠিয়ে দিলো শক্তি প্রদর্শনের জন্য। একদিন দেখা গেলো, আমেরিকার বিমান ও রাশিয়ার বিমানে মুখোমুখি সংঘর্ষ হয়ে দুটো বিমানই ধ্বংস হয়ে গেছে। এই খবর ছড়িয়ে পড়ল বিশ্বের আনাচে কানাচে। আমেরিকা দাবি করল রাশিয়া তাদের উপর হামলা চালিয়েছে আর রাশিয়া দাবি করল এসব আমেরিকার দোষ। বেজে উঠল যুদ্ধের দামামা। শুরু হয়ে গেল "তৃতীয় বিশ্বযুদ্ধ"... আমেরিকা রাশিয়াকে পারমানবিক বোমা মারল, রাশিয়া মারল আমেরিকাকে। সুযোগ বুঝে ভারত-পাকিস্থান, ইরান-ইজরাইল ইত্যাদি দেশগুলোর মধ্যেও পারমানবিক বোমা বিনিময় হল। এক বছরের মধ্যে দেখা গেল, পৃথিবী ধ্বংস হয়ে গেছে চিরতরে .... সুতরাং, রাস্তায় সাবধানে মেয়ে দেখুন এবং পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন...! ~Pertho Pramanik


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪২ জন


এ জাতীয় গল্প

→ তৃতীয় বিশ্বযুদ্ধ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now