বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তৃপ্তি

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Fahim (০ পয়েন্ট)

X রাত তখন ২টা। ফোনের শব্দে ঘুমটা ভেঙ্গে গেল। স্ক্রীনে লক্ষ্য করলাম বাবার ফোন। -- একটু বাইরে যেতে পারবি? - কেন আব্বু? -- আমার মোবাইলে টাকা রিচার্জ করা জরুরী। পারলে ম্যানেজ কর। প্রতিত্তরের অপেক্ষা না করেই লাইনটা কেটে দিলেন। অবাক হলাম। রাত দশটার পর কখনো বাবা ফোন করেন না। বুঝলাম হয়তো অনেক বেশীই দরকার। কিন্তু উনিতো জানেন আমি কতটা ঘুম কাতুরে। এও জানেন এত রাতে রিচার্জের যে দোকানটা খোলা থাকে তা আমার বাসা থেকে দুই কিলো দূরে।। কানে হেডফোন লাগিয়ে হাটা ধরলাম। লক্ষ্য রিচার্জের দোকান। রিচার্জ করলাম।। সকালে ঘুম থেকে উঠলাম। মেইলটা চেক করলাম । চোখে পড়লো বাবার ছোট্ট একটা মেইল। ""একদিন বলেছিলি কোন এক বাবা দিবসে আমাকে সন্তুষ্ট করবি। সে সুযোগটা কখনো পাসনি। আজ তোর অজান্তেই সুযোগটা পেয়ে গেলি। কারন আজ আমি তৃপ্ত। রাতে আমার রিচার্জটা মোটেও দরকার ছিলনা। শুধু দেখলাম আমার ঘুমকাতুরে ছেলেটা আমার প্রতি বিরক্ত হয় কিনা। পৃথিবীর সমস্ত বাবার তৃপ্ততা কোথায় জানিস? বাবার প্রতি আনুগত্যতা। শুভ কামনা""। চারপাশটা ভালো করে দেখলাম । না কেউ নেই। প্রান ভরে কাঁদলাম। কারন তৃপ্ততার কান্না বহুদিন কাঁদিনি। [Collected]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩১ জন


এ জাতীয় গল্প

→ তৃপ্তি
→ আত্মতৃপ্তি
→ তৃপ্তির হাসি
→ # আত্মতৃপ্তি #
→ তৃপ্তিকর হাসি
→ অতৃপ্তি ৩-৪
→ অতৃপ্তি -২
→ অতৃপ্তি -১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now