বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

****ট্রিপল টেস্ট*****

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান MD Shohidul Islam Sahid (০ পয়েন্ট)

X প্রাচীন গ্রীসের একটি ঘটনা। একদিন দার্শনিক সক্রেটিস এর কাছে এক লোক আসল, লোকটি এসে বলল সক্রেটিস তুমি জানো কি এইমাত্র তোমার বন্ধুর সম্পর্কে কি জেনে এসেছ........। সক্রেটিস বললেন, এক মিনিট দাড়াও, আমার বন্ধু সম্পর্কিত ঘটনা বলার আগে আমি আপনাকে তিনটি প্রশ্ন করব, যার নাম আমি দিয়েছি ট্রিপল টেস্ট। আমার প্রথম প্রশ্ন সত্য মিথ্যা নিয়ে, আপনি কি শিওর আপনি যা আমাকে বলবেন তা সত্যি নির্ভেজাল.......? লোকটি বলল আমি শিওর না, আমি মানুষের কাছ থেকে শুনেছি। সক্রেটিস বললেন আচ্ছা, আপনি সত্যি কি মিথ্যা তা সঠিক জানেন না। এখন আমার দ্বিতীয় প্রশ্ন, আমার বন্ধু সম্পর্কিত যে কথাটা বলবেন সেটা খারাপ কিছু না ভালো কিছু.........? লোকটি বলল, উম, খারাপ কিছু। সক্রেটিস এবার বলল, আমার বন্ধু সম্পর্কিত যে কথাটি বলতে চাইছো সেটা খারাপ কিছু, তাও আবার এটা সত্য কিনা মিত্যা তা শিওর নয়। আচ্ছা ঠিক আছে, এখন আমার তৃতীয় প্রশ্ন বাকি, আপনি যদি তৃতীয় পরীক্ষায় পাশ করেন তাহলে সেই কথাটি আমাকে বলতে পারবেন। 'আপনি যে কথাটি আমাকে বলতে যাচ্ছেন সেটা কি আমার উপকারী........? লোকটি বলল না, সেটা আপনার জন্য উপকারী নয়। এবার সক্রেটিস বললেন আপনি যে কথা আমাকে বলতে যাচ্ছেন সেটা সত্য ও নয়, ভালো কিছু নয়, আমার জন্য উপকারী নয় তাহলে আপনি আমাকে বলে লাভ কি?? লোকটি আর কোন কথা বলল না চলে গেলো। শিক্ষণীয় দিকঃকোন মিত্যা কথা, যা শুনে আপনার কোন ক্ষতি ছাড়া লাভ হবার কোন সম্ভাবনা নেই, তাই ইহা বর্জন করা শ্রেয়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ ****ট্রিপল টেস্ট*****

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now