বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তোমারে সাথ ছিলাম আছি থাকব

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Forhad Ali (০ পয়েন্ট)

X একটি ছেলে তিন বছর সম্পর্কের পর মেয়েটাকে বলছে... ছেলেঃ আমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি না। মেয়েঃ কি?? ছেলেঃ হ্যা, আমি আমার জীবনকে তোমার সাথে থেকে নষ্ট করতে পারবো না। মেয়েঃ তুমি এসব কি বলছ?? এই রকম কোরোনা আমার সাথে। প্লিজ... আমার ভুলটা কোথায়? প্লিজ বল... ছেলেঃ আমি ব্রেক আপ চাচ্ছি। মেয়েঃ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না জান, প্লিজ আমাকে একা ফেলে যেওনা... ছেলেঃ কিন্তু আমার ব্রেক আপ চাই। এটা বলে ছেলেটা চলে গেল। মেয়েটি রাতে অনেক কান্নাকাটি করল। সে বুঝে উঠতে পারছেলিনা যে সে কি হারিয়েছে। এই রকম কিছু দিন যাওয়ার পরও ছেলেটি মেয়েটির সাথে যোগাযোগ করলনা। তখন মেয়েটি নিজেকে অনেক শক্ত করল। এবং সে তার বাব-মা কে তাকে বিয়ে দেওয়ার জন্যে পাত্র দেখতে বলল। সে অন্য একটি ছেলে কে বিয়ে করল। সে সবসময় ভাল থাকার চেষ্টা করত কিন্তু পারত না। এমনকি তার বিয়ের পরও প্রত্যেক রাতে সে কাঁদত সেই ছেলেটির জন্যে যে তাকে অন্ধকারে একা রেখে চলে গেছে। সে এখনো বিশ্বাস করে তার সেই মানুষটি তার কাছে আসবে, এবং তাকে নিয়ে একসাথে থাকবে কিন্তু তা আর হল না। বিয়ের ২ বছর পর মেয়েটি ছেলেটির বাড়িতে গেল তার বোনের সাথে দেখা করতে। তার বোন তাকে ছেলেটির রুমে নিয়ে গেল এবং তার হাতে একটি চিঠি দিল এবং কাঁদতে কাঁদতে বলল, যে তার দাদ ২ বছর আগে মারা গেছে। মেয়েটি বাড়িতে গেল ,তারপর চিঠিটি খুলে পড়তে লাগলো "সোনা আমি জানি তুমি এখনো আমার জন্যে অপেক্ষা করছ, কিন্তু সেটা হয়ত আমাদের নিয়তিতে ছিল না। তুমি মন খারাপ করো না, আমি এই কাজ করেছি শুধু তোমাকে শক্ত করার জন্যে, তোমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্যে। ডাক্তার স্পষ্ট করে বলেই দিয়েছিল আমার বাঁচার কোন পথ নেই। কখনো নিজেকে দোষারোপ কোরো না কোন কিছুর জন্যে। তবে আমি তো এখনো বেচে আছি তোমার হৃদয়ের মাঝে। আছি না? এবং তোমার ভালবাসা কখনো হারাবে না। আশা ছেড়ো না, সবসময় হাসি খুশি থাকবে, তুমি জানো আমি তোমার হাসি মুখটা দেখতে অনেক ভালোবাসি। আমি সব সময় তোমার সাথে ছিলাম, আছি , থাকব।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮২ জন


এ জাতীয় গল্প

→ তোমারে সাথ ছিলাম আছি থাকব

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now