বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

টমাসের জীবনী

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রাজু আহমেস(guest) (০ পয়েন্ট)

X একদিন টমাস এডিসন ঘরে এসে তার মাকে একটি কাগজ দিলেন।বললেন আমার শিক্ষক এটি দিয়েছেন এবং শুধুমাত্র মাকে দিতে বলেছেন।তার মা চিঠি জোরে পড়া শুরু করলে তার চোখ অশ্রুসজল হয়ে উঠলো। "আপনার পুত্র খুব মেধাবী,এই স্কুলটি তার জন্য অনেক ছোটো এবং এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক নেই।দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন।" তাঁর মা মারা যাওয়ার অনেক বছর পরের কথা।তিনি শতাব্দীর সেরা আবিষ্কারক।একদিন তিনি পুরনো জিনিসপত্র দেখছিলেন।একটি ডেস্কের ড্রয়্যারের কোণায় হঠাৎ একটি ভাঁজ করা কাগজ পেলেন।সেটা হাতে নিয়ে খুলে দেখলেন।কাগজে লেখা ছিলো যে"আপনার সন্তান স্থুলবুদ্ধি সম্পন্ন।আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না।" এডিসন কয়েক ঘণ্টা ধরে কাঁদলেন এবং ডায়েরীতে লিখলেন টমাস আলভা এডিসন একজন স্থুলবুদ্ধি সম্পন্ন শিশু ছিলেন।একজন আদর্শ মায়ের দ্বারা তিনি শতাব্দীর সেরা মেধাবী হয়ে উঠলেন। শিক্ষাঃ আপনি জানেন না কোন মানুষের ভিতরে কী সম্ভাবনা লুকিয়ে আছে।আপনার একটি সহজ সরল সুন্দর পজিটিভ কথা অনেক জীবন পাল্টে দিতে পারে। আশেপাশে পজিটিভ পরিবেশ তৈরী করুন। আপনার সংস্পর্শে আসলে আজীবন মানুষ এভাবেই কৃতজ্ঞ থাকবে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

→ টমাসের জীবনী

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now