বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কাহিনী ঃ(আমার একটা স্যার বলেছিলো)
লেখাঃশাহরিয়ার রিও
প্রথম দৃশ্যঃ
আমেরিকার নিউইয়র্কে একটা ছেলে বাস করতো।নাম টমাস...।শিক্ষিত , সুদর্শন একটা ছেলে।টাকাপয়সা, শিক্ষাদীক্ষা কোনোদিকেই কমতি ছিলোনা।
তার ছিল তিনজন প্রেমিকা।রক্সি, জেসি আর তমা।সবাই দেখতে সমানভাবে সুন্দরি, গুণবান এবং প্রত্যেকেই টমাসকে সমানভাবে ভালবাসতো...।।
একবার টমাস ঠিক করলো যে সে বিয়ে করবে।কিন্তু কাকে বিয়ে করবে(!) রক্সি, জেসি, তমা সবাই তাকে সমানভাবে ভালবাসে আর কেউই তাকে ছাড়া থাকতে পারবেনা।
বিয়ে করার ক্ষেত্রে কাকে বিয়ে করবে সেটাই হয়ে গেলো বড় সমস্যা।
অনেক ভেবেচিন্তে সে একটা ফন্দি আটলো।
টমাস তার তিনজন প্রেমিকাকেই একটা হোটেলের একই লরিতে একই দিনে একই সময়ে ডাকলো।নির্দিষ্ট দিনে রক্সি, জেসি আর তমা ঐ সময়টাতেই নির্দিষ্ট জায়গায় উপস্থিত হলো।তারা কেউই কাউকে চিনতোনা আর এটাও জানতোনা যে তাদের বয়ফ্রেন্ড একজন ব্যক্তিই। বিশেষ কোনো কারনে টমাস একটু দেরিতে উপস্থিত হলো এবং তাদের প্রত্যেকেই একটা টেবিলে ডাকলো।বলল, আমি তোমাদের তিনজনেরই প্রেমিক। সবকিছু খুলে বলল আস্তে আস্তে।ওরা তিনজন অবাক হয়ে একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করছিলো।
অতঃপর টমাস বলল," আমি তোমাদের মধ্যে কাকে বিয়ে করবো?????" সবাই একসাথে বলে উঠলো, " আমাকে আমাকে"????টমাস সবাইকে শান্ত করে বলল," আমি তোমাদেরকে একটা পরীক্ষা দেবো।যে উত্তীর্ণ হতে পারবে পারবে তাকেই বিয়ে করবো????।"
ওরা বলল," আমরা সব ধরণের পরীক্ষা দিতেই প্রস্তুত। "
টমাস ওদের প্রত্যেককেই ১০ হাজার ডলার করে দিলো এবং বলল," তোমরা ঠিক এক সপ্তাহ পরে এই সময়ে এখানে উপস্থিত হবে এবং এই এক সপ্তাহে তোমরা এই ডলারগুলো খরচ করবে।যার খরচ করার ধরণ আমার পছন্দ হবে আমি তাকেই বিয়ে করবো এবং এই এক সপ্তাহে কেউ আমার সাথে যোগাযোগের চেষ্টা করবেনা।"
দ্বিতীয় দৃশ্যঃ
এক সপ্তাহ পর সবাই একত্রিত হলো এবং টমাস সবাইকে জিজ্ঞাসা করলো তারা টাকাটা কিভাবে ব্যবহার করেছে।প্রত্যেকের উত্তর এমন ছিলো,
জেসিঃতুমি গান শুনতে পছন্দ করো।আমি টাকাটা খরচ করে পৃথিবীর দুর্লভ সব গানগুলো সংগ্রহ করেছি।
রক্সিঃ আমি একটা জিনিস খেয়াল করেছিলাম, তুমি সবচেয়ে ভাল ব্রান্ডের পারফিউম ব্যবহার করো।তাইই আমি তারচেয়ে ভাল ব্রান্ড খুঁজে বের করে এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তোমার জন্য পারফিউম সংগ্রহ করেছি।
তমাঃ আমি তোমার ডলারগুলো খরচ না করে শেয়ারবাজারে বিনিয়োগ করেছিলাম এবং এক সপ্তাহে অনেক লাভবান হয়েছি।এখন লাভের ডলার আমি রেখে দিয়েছি।এই নাও তোমার ডলার তোমাকেই দিলাম(বলে দশহাজার ডলার টমাসকে দিয়ে দিলো)
এখন প্রশ্ন হচ্ছে," তমা,রক্সি আর জেসির মধ্যে টমাস কাকে বিয়ে করবে?????"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now