বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তিয়ার নানাবাড়ি (পর্ব ২)
লেখাঃশাহরিয়ার
তিয়ারা ভালভাবেই নানাবাড়ি পৌঁছেছে। ওরা পৌছানোর সাথে সাথে হৈ চৈ পড়ে গেল সারা বাড়িতে। তিয়ার ৩ মামা
খালা নেই। বড় ২ মামা বিবাহিত। বড় মামা আফজাল চৌধুরী , মেজোমামা আজিজ চৌধুরী আর ছোট মামা শুভ্র চৌধুরী। বড় ২ মামা বিবাহিত । বড়া মামার ১ মেয়ে ১ ছেলে। তারা জমজ।ছেলের নাম শিশির আর মেয়ের নাম বিন্দু। দুজনেই তিয়ার থেকে ১ ক্লাস উপরে পড়ে। আর মেজমামার ১ মেয়ে।সে তিয়ার সাথেই পড়ে। নাম নির্ঝর নাজনিন নিহা। সবাই নাজ বলে ডাকে। যেহেতু তারা সবাই প্রায় সমবয়সী, তাই সবার সাথেই খুব ভাল মিল আছে। তিয়া পৌছানোর সাথে সাথেই সবাই ছুটে এলো। ছোটমামা আজ নাকি আসবেন না।কাল আসবেন। তিয়ারা পৌছেছে রাত ৮ টার দিকে। যাওয়ার পরেই হাতমুখ ধুয়ে খাবার দেয়া হল। রান্না করেছেন তিয়ার বড় মামি রওশান। তিনি খুব ভাল রান্না করেন।তার রান্না একবার খেলে সহজে ভুলা যায়না। খাওয়াদাওয়ার পর্ব শেষ হতে হতে ১০ টা বেজে গেছে।
তিয়ার নানা নানি দুজনেই বেচে আছেন। তাদের খুব আনন্দিত দেখালো। তিয়ার নানা মোশারফ হোসেন খুব সাহসী মানুষ। তিয়ার নানিও খুব ভাল।সবসময় নাতি নাতনি নিয়েই ব্যস্ত থাকেন। অনেক রাত হয়ে গেছে তাছাড়া জার্নি করার ফলে তারা ক্লান্ত ছিল। তাই একটু তাড়াতাড়ি ঘুমাতে গেল।
চলবে,,,,,,,,,,,
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now