বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তিয়াদের নানাবাড়ি (পর্ব ৩)
লেখাঃশাহরিয়ার
পরদিন সকালবেলা তিয়ার বড়মামা তাদের পুকুরে মানুষ নামিয়ে দিল মাছ মারার জন্য। বাড়িতে কেমন উৎসব উৎসব ভাব চলে এসেছে। সবাই ব্যস্ত। এদিকে তিয়া শিশির, বিন্দু, নাজ গল্পেমগ্ন। এলাকা ঘুরে ঘুরে দেখছে। বিকেলের দিকে তিয়ার ছোটমামা শুভ্র চলে এল। শুভ্র ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। তিয়ারা সবাই শুভ্রকে খুব পছন্দ করে। কারন সে খুব মজার আর সবসময় তিয়াদের সাথে গল্প করে, মজার মজার গল্প বলে আর মজার মজার জিনিস শেখায়। রাতের খাওয়া শেষে তিয়ারা সবাই তাদের নানার ঘরে গেল গল্প শুনতে। সাথে শুভ্রও। তিয়ার নানা জিজ্ঞাসা করলেন কি ধরনের গল্প শুনবে? সবাই বলল ভূতের গল্প। তিয়ার নানাঃ তোমরা ভয় পাবেনা তো?
সবাইঃ না, আমরা ভয় পাইনা।
তিয়ার নানা তার গল্প শুরু করলেন,,,,,,,,(তিয়ার নানা কি গল্প বলল সেটা লিখছিনা ,, কারন আমার ভয় করতেছে, হিহি)
সবাই হা করে গল্প শুনছিল। ভয়ে জমে একাকার। তখন শুভ্র বলল,,, তাহলে শুন আমি তোদের একটা গল্প বলি। সবাই আগ্রহ নিয়ে বলল,,,, বল।
শুভ্র তার গল্প শুরু করল,,,,
আমি একবার ঢাকা থেকে বাড়ি ফিরছিলাম
২ বছর আগের ঘটনা এইটা। এলাকায় আসতে আসতে রাত ১১ টা বেজে গিয়েছিল। কারন রাস্তায় অনেক জ্যাম। তো এত্ত রাতে একা একা খুব ভয় করছিল। বাড়িতে ফোন করে কাওকে এগিয়ে আসতে বলতে পারছিলাম না কারন আমাকে সবাই ভীতু ভাববে। হেহে,, ,,,,, এত রাত তার মধ্যে ফোনে চার্জ নেই। সাথে লাইটও ছিলনা। পূর্ণিমা ছিল, তাই হালকা জ্যোৎস্নার আলো গাছের ফাক দিয়ে রাস্তায় পড়ে পরিবেশটা আরও ভয়ংকর করে দিয়েছিল। হঠাত মনে হল সামনে কবরস্থান। ভয়ে তো আমার হাটু কাপছিল। কোনোমতে দোয়াদরুদ পড়তে পড়তে জায়গাটা পার হলাম। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো ভূত দেখতে পেলাম না,,,,,,হা হা হা। সবার মন খারাপ হয়ে গেল। তারা ভেবেছিল ভয়ের কিছু ঘটবে। ধ্যাত,,,,, কিচ্ছু হলনা। শিশির বলে উঠল, কাকা তুমি বলেছিলে ভূতের গল্প। শুভ্র বলল, আরে গাধা সব গল্পে যদি ভূত থাকে তাহলে মজাটা কোথায়। অনেক রাত হইছে, এবার ঘুমাতে যা। তিয়া বলে উঠল, আমি যদি ভূত দেখতে পারতাম,,। শুভ্রঃ শখ কত, ভূত দেখবে।
নাজঃ কাকা, আসো প্ল্যানচেট করে ভূত ডেকে আনি।
শুভ্রঃ সেটা কাল দেখা যাবে, আজ ঘুম পাচ্ছে ঘুমাব। তোরাও ঘুমা।
নেক্সট পর্বে প্ল্যানচেট,,,, ????????
চলবে,,,,,, ,
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now