বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
তিতুনি এবং তিতুনি পার্ট ৭৫
"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ʀɪᴍᴜ (০ পয়েন্ট)
X
অন্য তিতুনি বলল, “নিশ্চয়ই আছে। সে আমার মতো কথা বলে,
চিন্তা করে, মানসিক ক্ষমতা না থাকলে কেমন করে সেটা সম্ভব?” ন্যাড়া মাথা বিদেশি তখন পাকা চুল বিদেশির সাথে বেশ কিছুক্ষণ গুজগুজ ফুসফুস করে কথা বলল। তারপর নাহার আর শামীমের সাথে কথা বলল। নাহার আর শামীম তখন অন্য তিতুনির সাথে কথা বলতে এলো, অন্য তিতুনি তখন হাত-পা নেড়ে আব্বু-আম্মু আর টোটনের সাথে এলিয়েনের কাজকর্মের একটা বর্ণনা দিচ্ছিল। শামীম আর নাহার গল্পটা শেষ করার সময় দিল, তারপর বলল, "তিতুনি, আমরা কি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে পারি?"
অন্য-তিতুনি বলল, “জি বলেন।”
নাহার বলল, “আমরা পৃথিবীর মানুষেরা এখন একটা যুগান্তকারী মুহূর্তের সামনে আছি। এই প্রথমবার পৃথিবীর মানুষ একটা এলিয়েনের সাথে যোগাযোগ করার সুযোগ পেয়েছে। একটা এলিয়েনের সাথে কীভাবে যোগাযোগ করা উচিত সেগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক আলোচনা হয়েছে কিন্তু কেউ সেটা সঠিকভাবে জানে না। কিন্তু আমরা অসম্ভব সৌভাগ্যবান যে তোমার সাথে একজন এলিয়েনের যোগাযোগ হয়েছে এবং তুমি যদি আমাদের সাহায্য করো তাহলে পৃথিবীর মানুষেরা প্রথমবার একটা এলিয়েনের সাথে যোগাযোগ করতে পারবে। এখন তিতুনি, তুমি কি আমাদের সাহায্যটুকু করবে?”
“কী রকম সাহায্য?" এবারে শামীম বলল, “মনে করো এলিয়েনটাকে রাজি করিয়ে তুমি কি তাকে এই ট্রেইলারে নিয়ে আসতে পারবে?”
অন্য-তিতুনি একটু সন্দেহের চোখে দুইজনের দিকে তাকিয়ে বলল, “এলিয়েনকে আনার পর আপনারা কী করবেন? তাকে কি ধরে ফেলবেন? কাটাকুটি করবেন?"
দুইজন একসাথে চিৎকার করে বলল, “না না। মোটেও কাটাকুটি করব না। কাটাকুটি কেন করব? আমরা একটু কথা বলব। কয়েকটা টেস্ট করব। কিছু স্যাম্পল নেব, কিছু ছবি তুলব, স্ক্যানিং করব। এ রকম রুটিন কাজকর্ম।”
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now