বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
তিতুনি এবং তিতুনি পার্ট ৭১
"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ʀɪᴍᴜ (০ পয়েন্ট)
X
আপনাদের বাসাটাকে ঘিরে রেখেছে। মডার্ন টেকনোলজির সর্বোচ্চ
ইলেকট্রনিক্স সার্ভেলেন্স দিয়ে আপনাদের বাসাটা ট্র্যাক করা হচ্ছে।" আব্বু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, “কেন?” “আমরা সন্দেহ করছি আপনাদের বাসায় এই মুহূর্তে একটা
এলিয়েন লাইফ ফর্ম ঘুরে বেড়াচ্ছে।”
আব্বু-আম্মু এবং টোটন একসাথে চিৎকার করে উঠল এবং চিৎকার করতেই থাকল। শুধু অন্য তিতুনি চুপচাপ বসে থেকে সবার মুখভঙ্গি একধরনের কৌতূহল নিয়ে দেখতে থাকল। জিন্স-টি-শার্ট পরা শামীম অন্য তিতুনির দিকে তাকিয়ে বলল, খুকি ।“আমার নাম তিতুনি ৷”
“তিতুনি, তুমি বুঝতে পেরেছ আমরা কি বলেছি? আমরা বলেছি
যে তোমাদের বাসায়-”
অন্য-তিতুনি বলল, “আপনারা কী বলছেন আমি বুঝতে পারছি। আপনারা বলেছেন আমাদের বাসায় একটা এলিয়েন আছে।” টিশটাশ মেয়েটা বলল, “খবরটা শুনে তুমি একটুও অবাক হলে
না, তাই ভেবেছিলাম তুমি বুঝতে পারোনি।” অন্য-তিতুনি বলল, “আমি অবাক হই নাই কারণ আমি এটা আগে থেকে জানি। এই এলিয়েন তিন দিন থেকে আমার সাথে থাকে।'
ঘরের ভেতরে একটা বোমা ফেললেও কেউ এত অবাক হতো না। একসাথে সবাই চিৎকার করে উঠল। বিদেশি দুইজন অন্য তিতুনির কথা বুঝতে পারেনি বলে তাদেরকে কথাটা অনুবাদ করে দিতে হলো, তখন তারা দুইজন সবার চাইতে জোরে চিৎকার করে উঠল। সবাই অন্য-তিতুনিকে ঘিরে দাঁড়িয়ে যায়। সবাই একসাথে কথা বলতে থাকে, সবাই কিছু না কিছু প্রশ্ন করে। বিদেশি দুইজনও গলার ভেতর থেকে ঘর্ঘর ধরনের একটা শব্দ করে অন্য তিতুনিকে কী যেন জিজ্ঞেস করল । অন্য তিতুনি কারো প্রশ্নের উত্তর না দিয়ে আম্মুর দিকে তাকাল, আম্মু জিজ্ঞেস করলেন, “তুই কী বলছিস এসব?"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now