বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
তিতুনি এবং তিতুনি পার্ট ৪৩
"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ʀɪᴍᴜ (০ পয়েন্ট)
X
আব্বু অবাক হয়ে বললেন, “আপনি সত্যিই স্টিয়ারিং হুইল কি সেইটা ভুলে গেছেন?” “জে বস। সব ভুলে গেছি।" বলে সে ফোঁস করে একটা নিঃশ্বাস
ফেলল, জিজ্ঞেস করল, “কোনটা ইস্টিয়ারিং?”
আব্বু স্টিয়ারিং হুইলটা দেখালেন। মতি ড্রাইভার খুব সাবধানে আঙুল দিয়ে সেটা একবার ছুঁয়ে দেখল। তারপর তাড়াতাড়ি হাত সরিয়ে নিল, বলল, “কী আচানক।”
আম্মু বললেন, “আপনার এখন কোথাও বসে মাথায় একটু ঠাণ্ডা
পানি ঢালা দরকার। মনে হয় আপনার মাথা গরম হয়ে গেছে।” মতি ড্রাইভার বলল, “না ম্যাডাম আমার মাথা গরম হয় নাইক্কা, আমি সব ভুলে গেছি।”
“আর কী কী ভুলেছেন? স্ট্রোক হলে মানুষ সবকিছু ভুলে যায়।”
“আর কিছু ভুলি নাইক্কা। সব মনে আছে।"
“আপনার নাম? ঠিকানা? টেলিফোন নম্বর?”
“মনে আছে। সব মনে আছে।”
“শুধু গাড়ি চালানো ভুলে গেছেন? এটা কেমন করে হতে পারে?” মতি ড্রাইভার একবার মাথা চুলকাল, একবার পেট চুলকাল, তারপর অনেকক্ষণ ধরে বগল চুলকাল, তারপর বলল, “কিছু মনে নাইক্কা। কিছু মনে নাইক্কা।”
সে মাইক্রোবাসটা ঘুরে ঘুরে দেখে, ড্রাইভারের দরজা খুলে কেমন যেন হাঁ করে গাড়ির ড্যাশবোর্ডের দিকে তাকিয়ে থাকে। খুব সাবধানে একবার গিয়ারটা ছুঁয়ে দেখে, নিচে গ্যাস প্যাডেল আর ব্রেকের দিকে তাকায়, তারপর আবার প্রথমে মাথা, তারপর পেট এবং শেষে বগল চুলকাতে থাকে ।
আব্বু বললেন, “ইঞ্জিনটা বন্ধ করে রাখেন, শুধু শুধু গ্যাস খরচ হচ্ছে।" “আমি তো পারমু না। বললাম না ভুলে গেছি।”
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now