বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
তিতুনি এবং তিতুনি পার্ট ৩৩
"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ʀɪᴍᴜ (০ পয়েন্ট)
X
জিনস আর টি-শার্ট পরা একজন বলল, “হ্যা, এইটা সেই বাসা।” “তুমি কেমন করে জানো?”
“আমি জানি। স্পেসশিপ ট্র্যাকিং ডাটা থেকে দেখেছি এই বাসার ঠিক পিছনে এলিয়েন স্পেসশিপ ল্যান্ড করেছে।” “কেউ টের পেল না কেমন করে?”
“সবাই টের পেয়েছে কিন্তু সবাই মনে করেছে মাইল্ড ট্রেমার। ভূমিকম্প। এটা যে একটা স্পেসশিপ ল্যান্ড করেছে কেউ বুঝতে পারেনি।”
ও ।জিন্স আর টি-শার্ট পরা মানুষটা তিতুনিদের বাসাটার উপরে নিচে তাকিয়ে বলল, “এলিয়েনটা স্পেসশিপ থেকে বের হয়ে এই বাসায় ঢুকেছিল।”
“তুমি কেমন করে জানো?”
“আমাদের ডাটা থেকে আন্দাজ করছি।”
“এই বাসায় কে থাকে?”
“ছোট একটা ফ্যামিলি। হাজব্যান্ড ওয়াইফ, একটা ছেলে আর মেয়ে।”
টিশটাশ মেয়েটা বলল, “বাসায় তো তালা মারা। " “হ্যা। পুরো ফ্যামিলি আজ সকালে বের হয়ে গেছে। মনে হয়
একটা ট্রিপে গিয়েছে।”
“বাসাটা তাহলে ফাঁকা?”
“হ্যা ফাঁকা। কেউ নেই।”
“গুড। আমরা নিরিবিলি কিছু ইনভেস্টিগেট করতে পারব।”
“হ্যা। এই ফাঁকে সব যন্ত্রপাতি সেটআপ করে ফেলি ৷”
তারপর জিন্স আর টি-শার্ট পরা মানুষটা হেঁটে হেঁটে বিদেশি লোক দুজনের কাছে গেল, তাদের সাথে কিছুক্ষণ কথা বলল। বিদেশি লোক দুজন তখন খুবই উত্তেজিত হয়ে হাত-পা নেড়ে কথা বলতে থাকে। দূর থেকে তাদের কথা শোনা যাচ্ছিল না, শোনা গেলে তিতুনি কিছুবুঝত কি না সন্দেহ। বিদেশিদের ইংরেজি খুবই অদ্ভুত, গলার ভেতর থেকে কী রকম একটা শব্দ বের করে কথা বলে। শুধু একটা কথা শুনতে পেল, “এবারে এই এলিয়েনটাকে ধরতেই
হবে । এটা হচ্ছে সারা পৃথিবীর ইতিহাসের একমাত্র সুযোগ।”
অন্যেরাও মাথা নাড়ল, বলল, “ধরতেই হবে।” তিতুনি জানালা থেকে সরে এলো, তার হাত-পা কাঁপছে। এবারে এলিয়ান তিতুনিকে ওরা ধরে ফেলবে। ভুল করে যদি তাকে ধরে ফেলে? তখন কী হবে?
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now