বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
তিতুনি এবং তিতুনি পার্ট ১৯
"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ʀɪᴍᴜ (০ পয়েন্ট)
X
হুমড়ি খেয়ে পড়ল। সেটা দেখে ফাক্কু স্যার খুবই তৃপ্তির একটা শব্দ করে বললেন, “আর কে যেন হোম ওয়ার্ক আনে নাই।” একেবারে পিছনে বসে থাকা তিতুনির মতো দেখতে এলিয়েন
মেয়েটি হাত তুলে বলল, “আমি স্যার।” গলার স্বরে ভয়-ভীতি-আতঙ্ক কিছু নেই। ফাক্কু স্যর খুব অবাক হয়ে অন্য-তিতুনির দিকে তাকালেন, বললেন, “তুই হোম ওয়ার্ক আনিসনি?”
“না স্যার।” এবারেও গলার স্বর বেশ স্বাভাবিক, প্রায় হাসি-খুশি
বলা যায়।
ফাক্কু স্যারের মুখটা দেখতে দেখতে কেমন যেন হিংস্র হায়েনা
কিংবা বেজির মতো হয়ে গেল। দাঁতে দাঁত কষে বললেন, “কেন
আনিসনি?”
অন্য-তিতুনি খুবই স্বাভাবিক গলায় বলল, “কেন আনিনি সেটার ইতিহাস খুবই জটিল। আপনাকে সেটা বললে আপনি বুঝবেন বলে মনে হয় না।”
মেয়েটার কথা শুনে ফাক্কু স্যার যত অবাক হলেন ক্লাশের মেয়েরা তার থেকে অনেক বেশি অবাক হয়ে তিতুনির দিকে তাকাল। বলে কী মেয়েটা! তার কি মাথা খারাপ হয়ে গেছে? ফাক্কু স্যার নাক দিয়ে বড় একটা নিঃশ্বাস ফেলে ক্লাশের পিছনের দিকে এগুতে লাগলেন, মুখে বললেন, “তুই কী বললি? আমি বুঝব বলে মনে হয় না?”
অন্য-তিতুনি বলল, “না স্যার।”
“একবার বলেই দেখ আমি বুঝি কি না।” “কোনো লাভ নাই স্যার। আমার মনে হয়-”
“কী মনে হয়?”
“অন্যদের যে রকম শাস্তি দিয়েছেন, আমাকেও দিয়ে ঝামেলা চুকিয়ে ফেলেন।”
ফাক্কু স্যার কেমন যে হাঁ হয়ে গেলেন। বললেন, “ঝামেলা চুকিয়ে
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now