বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তিতলী ০২

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X . আমার চোখে পানি দেখে তিতলী বলল, "কি ব্যাপার তোমার চোখে পানি কেন? কি হয়েছে তোমার?" সঙ্গে সঙ্গে আমি দু'হাত দিয়ে চোখ ডলতে ডলতে বললাম, "উফফ, চোখে পোকা পড়েছে মনে হয়" তিতলী তখন ব্যস্ত হয়ে সারা রাস্তা আমার চোখে পোকা খুঁজতে লাগল। . কিছুদিন পরই তিতলী কোনও ভাবে সত্যি কথাটা জেনে গেল। একদিন রাতে খেতে বসেছি। তিতলী আমার প্লেটে কৈ মাছের তরকারি দিতে দিতে কোমল গলায় বলল, আমি আর মা হতে পারব না। তাই না? সেদিনও তার সেই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারি নি। আমি একবার শুধু তাকিয়েছিলাম তিতলীর চোখের দিকে। সে চোখে কোনও অশ্রু ছিল না। ছিল পাকা অভিনেতাদের মত বুকের চাপা কষ্টটাকে হাসি মুখে মানিয়ে নেয়ার এক বহিঃপ্রকাশ। তিতলী একবার শুধু আমাকে বলেছিল, তুমি কি আরেকটা বিয়ে করবে? -- ২ বছর ৩ মাস পর। একদিন হঠাৎ করেই তিতলীর প্রেগনেন্সি পজিটিভ ধরা পড়ল! ডাক্তার সাহেব উৎফুল্লিত কন্ঠে বললেন, এরকমটা ১০০ জনের মধ্যে ১ জনের হয়। আপনারা অনেক সৌভাগ্যবান। তবে একটা কথা, এটি-ই ফার্স্ট এন্ড লাস্ট টাইম! . খবর শোনা মাত্র তিতলী খুশিতে কেঁদে ফেলল। মানুষের এ এক অদ্ভুত বৈশিষ্ট্য, পাথর চাপা কষ্টেও কেউ কাঁদে না, আবার মাত্রাতিরিক্ত খুশিতেও অনেকে কেঁদে ফেলে। এই প্রথম আমি এই বোকা মেয়েটার চোখে পানি দেখলাম। মেয়েটা কাঁদছে। প্রতি ফোঁটা পানি যেন এক একটা মুক্তোর দানার মত লাগছে। আমি তার কান্না দেখে হাসছি। মানুষের কত অদ্ভুত রকমের বৈশিষ্ট্য-ই যে আছে পৃথিবীতে!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৪ জন


এ জাতীয় গল্প

→ তিতলী আর মিনি-02
→ তিতলী আর মিনি
→ তিতলী শেষ পর্ব
→ তিতলী ০৩
→ তিতলী ০২
→ তিতলী ০১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now