বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তিতলী ০১

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X আমার এখনো মনে পড়ে, ডাক্তার যেদিন আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, আপনার স্ত্রী কোনও দিন মা হতে পারবে না। আমি তখন চেম্বারে ফিরে এসে তিতলীকে হাসি মুখে বসে থাকতে দেখেছিলাম। তার চোখ জোড়া ছিল লাল নীল স্বপ্নে বিভোর। তিতলী খুব বেশি বুদ্ধিমতী মেয়ে না। বুদ্ধিমতী হলে ডাক্তারের আমাকে এই আড়ালে ডেকে নিয়ে কথা বলার কারণটা সে আঁচ করতে পারতো সহজেই। . সেদিন চেম্বার থেকে রিকশায় করে যখন বাসায় ফিরছিলাম, তিতলী তখন সারা রাস্তা আমাকে প্রশ্ন করে করে প্রায় পাগল করে ফেলছিল। "এই, ডাক্তার কি বলল বল না?" "আমাদের বাবু আসবে কবে?" "ছেলে বাবু নাকি মেয়ে বাবু হবে, বলতো?" "বাবুর কি নাম ঠিক করে রেখেছি, মনে আছে তো তোমার?" "এই কথা বলছো না কেন তুমি?" "এই?" . আমি তিতলীর কোনও প্রশ্নের উত্তর দিতে পারছিলাম না। অদৃশ্য এক চাপা কষ্ট বুকের ভিতরটাকে দুমরে মুচড়ে দিচ্ছিল প্রতিনিয়ত। ছেলেরা কষ্ট পেয়ে সহজে কাঁদে না। তবে একটা কষ্টে ছেলেরা না কেঁদে থাকতে পারে না। সেটি হলো, তার স্ত্রী মা হতে পারবে না, এই কথা শোনার পর। .


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৮ জন


এ জাতীয় গল্প

→ তিতলী আর মিনি-02
→ তিতলী আর মিনি
→ তিতলী শেষ পর্ব
→ তিতলী ০৩
→ তিতলী ০২
→ তিতলী ০১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now