বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তিনি বিশ্ব নবীর সাথে জান্নাতে প্রবেশকরছেন

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X ●ভারতবর্ষের এক দরিদ্র ছেলে রাতেরবেলা কোরআন পড়ছিল।হঠাৎ তেল শেষ হয়ে বাতিটা নিভে যাওয়ায়ছেলেটি মনের দুঃখে কাঁদতে কাঁদতেবলতে লাগলো, ‘হেআল্লাহ, আমায় এত গরীব করে কেনোদুনিয়াতে পাঠালে? তেল কিনে কোরআনপাঠ করার সামর্থও যে আমার নাই’।তখন ঐ ছেলেটির কান্না শুনে এক যুবক তারদরজায় ঘা মারলো।ছেলেটি দরজা খোলার পর তাকেজিজ্ঞাসা করলো, ‘তুমি কাঁদছো কেনো?’অতঃপর ছেলেটি তাকে বললো, ,আমি এতই গরীব যে তেল কিনে কোরআনতেলাওয়াত করতেও পারছিনা’।যুবকটি বললো, ‘তুমি কেঁদনা আমি তোমারজন্য কেরোসিন নিয়ে আসছি’।কিছুক্ষন পরে যুবকটি কেরোসিন কিনে এনেবললো, ‘আমি জীবনে আর মদ খাব না।এতদিন যত টাকার মদ খেতামএখন থেকে সেই টাকাদিয়ে তোমাকে কোরআন পড়ার জন্যকেরোসিন কিনে দেব’।ওই রাতেই যুবকটি মারা গেলেনকিন্তু সে মদ খেত বলে এলাকারলোকজন কেউ তার দাফন কাফনকরতে চাইলো না । এমনকি তার লাশঐ এলাকার কবরস্হানে দাফন করতেওদিবেনা বলে জানালেন।অতঃপর যুবকটিরলাশ জঙ্গলে ফেলে রেখে আসা হল।কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা তিন দিনতিনরাত অতিবাহিত হবার পরেও লাশটি সম্পূর্নঅক্ষত অবস্হায় ছিল।বনের কোনো হিংস্র জন্তু জানোয়ারছিড়ে খাবে তো দূরের কথাএকটা পোকা মাকড়ও তার মৃতদেহ স্পর্শকরেনি।এমনি ভাবে চার দিন কেটে যাবার পর ঐএলাকার তিনজন আল্লাহ ওয়ালা লোকস্বপ্নে দেখলেন যুবকটির লাশ দাফন করতেহবে। পরের দিন তারা তিন জন মিলিত হয়েলাশটিকে জঙ্গল থেকে তুলে এনে গোসলকরিয়ে কাফন পড়িয়ে জানাযার আয়োজনকরলেন,কিন্তু এলাকাবাসী বললেন একটামদখোরের জানাযা আমরা পড়বো না।তাই অল্প কিছু লোক নিয়েই জানাযাআদায় করার পর মৌলভী সাহেব জানতেচাইলেনএমন কেউ কি নাই যে এই মৃত ব্যক্তির একটিভাল কাজের কথা বলতে পারবে?তখন একজন লোক হাত তুললেন যার কাছথেকে যুবকটি ঐ গরীব ছেলেটির জন্যকেরোসিন কিনেছিলেন।দোকানদার লোকটি বললো,আমি তাকে বলতে শুনেছিজীবনে অনেক পাপ করেছি, দেখি এই ভালোকাজের বিনিময়ে আল্লাহ আমাকে মাফকরেন কিনা’।জানাযার একেবারে পিছন থেকে একটাছেলের কান্নার আওয়াজ পাওয়া গেল।এই ছেলেটিই হল সেই কোরআন পাঠ করাছেলেটি।সে উপস্হিত সবাইকে উদ্দেশ্যকরে বললো,আজ রাতে আমি স্বপ্নে দেখেছি,যিনি আমাকে কোরআন পাঠ করারজন্য এক টিন কেরোসিন কিনে দিয়েছিলেন’। তিনি বিশ্ব নবীর সাথে জান্নাতে প্রবেশকরছেন (সংগৃহীত)হে আল্লাহ আমাদেরকেও বেশী বেশীনেক কাজ করার তৌফিক দান করুন I


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৭ জন


এ জাতীয় গল্প

→ তিনি বিশ্ব নবীর সাথে জান্নাতে প্রবেশকরছেন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now