বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তিন তারা হোটেলে ৪০,০০০/- টাকা খরচ
করে পার্টি দিয়েও লজ্জ্বায় বন্ধুদের
সামনে যেতে পারছে না ধনী বাবার
একমাত্র ছেলেটা।
আর মাত্র ২০,০০০/- টাকা থাকলেই সে
পাঁচতারা হোটেলে যেতে পারতো
এবং পার্টিটা আরও জম্পেস হতো।
আজ তার মতো অসুখী এই দুনিয়ায় কেউ
নাই।
অনেকদিন পর রিকশাচালক মজিদ ভাই
আজ ১০০/- টাকায় মাছ কিনেছেন। আজ
তিনি মজা করে খেলেন পরিবারকে
নিয়ে।
আর তৃপ্তির ঢেকুর তুলে বললেন, "আহ..
আল্লাহ খাওয়াইছে।"
গ্রাম থেকে আসা গরীব ঘরের ছেলেটা
ব্যাচেলর থাকে শহরে। রাতে মনে মনে
পরিকল্পনা করে ২০ টাকা দিয়ে
একপ্লেট ডাল-ভাত খাবে সে।
কিন্তু.... পকেটে হাত দিয়ে দেখে ১০
টাকা আছে। ১০ টাকা দিয়ে অল্প চিড়া
আর চিনি নিল সে। তা তৃপ্তি নিয়ে
খেয়েই ঘুমাতে গেল।
মনে মনে ভাবল ভাগ্যিস ১০ টাকার
নোটটা ছিল !
রাতে রেললাইনের পাশে যে ছেলেটা
ঘুমায় সে মনে মনে বলল, "তার কাছে
থাকা ২ টাকা দিয়ে আজ রাতে সে
একপিস কেক কিনে খেয়ে ঘুমাবে।"
কিন্তু দোকানে গিয়ে দেখে ১ টাকার
একটা কয়েন কোথায় যেন পড়ে গেছে।
মন খারাপ না করে সে বাকী ১ টাকা
দিয়ে একটা বিস্কুট কিনল । সেটা খেয়ে
পেট ভরে পানি পান করল।
তারপর হাসি মুখে বলল...
"যাউকগা....পেটটা ভরছে।"
সুখটা আসলে আপেক্ষিক। সুখ টাকার
পরিমানের উপরে নির্ভর করে না।
নির্ভর করে সন্তুষ্টির উপর।
মহান আল্লাহ আমাদের সবাইকে
সর্বাবস্থায় তার শুকরিয়া আদায় করার
তৌফিক দান করুন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now