টিমটিম আলো "ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)
X
টিমটিম আলো
লেখিকা: মহিমা আজম হিমু
===================
প্রতিদিনের মতো আজও বিন্দু ছাদে উঠে
দেখলো, একটা ছায়া (ছেলের ছায়া) ওদের
গেটের কাছে কি যেন করছে ।
বিন্দু যখনই ডাক নেয়, তখনই ভোঁ দৌড়ে পালিয়ে
যায় ছেলেটি ।ছায়া দেখেই বোঝা যায় অল্প
বয়সী এক ছেলে হবে ।
বড়জোর তের চৌদ্দ এমন ।
প্রায় ঘন্টা দুয়েক পর কাঁচ ভাঙা শব্দ হলো ।
বাসার ভেতর থেকে বিন্দু মায়ের কন্ঠে শোনা
গেল,
“আজ আবার বাসার সামনের সিকিউরিটি বাল্বটা
ভাঙ্গলো কোন হতচ্ছারা”?
ছাদ থেকে স্পষ্ট দেখলো, লাইটে সেই ছায়াটি
ঢিল ছুঁড়ে ভেঙ্গে দিয়েছে ।
নাহ্ এর একটা বিহিত করতেই হবে, ভাবলো বিন্দু ।
চারদিন পর…
আজ সন্ধা থেকেই বিন্দু বাসার পিছনে দাড়িয়ে
আছে, বদমাস ছেলেটিকে হাতে নাতে ধরবে
বলে ।পাঁচ পাওয়ারের সিলকিউরিটি বাল্বের টিমটিম
আলোয়, ছেলেটি একটি বই পড়ার কষ্ট চালিয়ে
যাচ্ছে ।
এ দৃশ্য দেখে বিন্দু আর কিছু বলতে পারলো না
।
অনেকক্ষণ পর ছেলেটি কিছুটা বিরক্ত নিয়েই,
আজও বাল্বটি ঢিল ছুঁড়ে ভেঙ্গে দিল ।
বিন্দুর আজ মেজাজ খারাপ হয়নি ।
চোখ দুটো জলে ছলছল করছে ।বিন্দু চুপচাপ
বাসায় চলে আসে ।
দুই দিন পর…
“বাহিরে তুই এনার্জি বাল্ব লাগাচ্ছিস কেন ? বদমাস
ছেলেপুলে তেতো ভেঙ্গ ফেলবে ”
বলল মা ।
বিন্দু মুখে হাসি ফুটিয়ে বলল, “না মা, আর বাহিরের
লাইট কেউ ভাঙ্গবে না"।
(ভাল গল্প হলে ৫ রেটিং+মন্তব্য করুন)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now