বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

টিজার

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X আমার মায়ের কাছে কয়েকটা বাচ্চা প্রাইভেট পড়ে। একদম পিচ্চি না হলেও বাচ্চাই। আমার দেখা সব থেকে পেকে যাওয়া দুষ্ট বাচ্চাদের মধ্যে এদের নাম থাকবে নিঃসন্ধেহে। প্রতিদিনই এদের দুষ্টমিতে অতিষ্ট হয়ে উঠতে হয়। আর মায়ের কাছে একে অপরের বিরুদ্ধে নালিশ আসে। আজ সকালের ঘটনা। আমি নাস্তা করছিলাম। হঠাৎ টের পেলাম মা ওদের নিয়ে সালিশ বসিয়েছেন। আমিও কি হয়েছে দেখার জন্য ঢুঁ দিলাম। কিন্তু টোটাল ঘটনা শুনে আমি তো টাস্কিত! মায়ের কাছে যারা পড়ে তাদের মধ্যে একটা ছেলে আছে যে এবছর ফাইভে। দুষ্টমির র্র্যাংকিংয়ে ওর আসেপাশেও কাউকে দেখছি না। আর একটা মেয়ে আছে যে এবছর থ্রীতে পড়ে। মেয়েটার মধ্যে এইটু "ভাব নেয়া" টাইপের ভাব আছে বলে স্কুলের সবাই ওকে "ভাবী" বলে ক্ষ্যাপায়। বলা বাহুল্য এই ক্ষ্যাপানোর তালিকায় রুম্মান (ফাইভে পড়া ছেলেটা) ও তার বন্ধুরা সবসময়ই শীর্ষস্থানেই থাকে। তো গতকাল বিকেলের ঘটনা। স্কুল ছুটির পর রুম্মান মেয়েটিকে "ভাবী" "ভাবী" বলে ক্ষ্যাপাচ্ছিলো। মেয়েটি প্রচন্ড ক্ষেপে গেলেও কিছু বলতে পারছিলো না। শুধু ক্ষ্যাপতেছিলো। গার্লস স্কুলের ঠিক সামনে। মেয়েরা দলে দলে স্কুল থেকে কেবল বের হচ্ছিলো। ওদিকে রুম্মানও ক্রমাগত ক্ষ্যাপিয়ে যাচ্ছিলো। হঠাৎ মেয়েটি পিছন থেকে দৌড়ে এসে এক টানে রুম্মানের প্যান্টটাকে খুলে ফেলে ভো দৌড়! বোঝেন অবস্থা। রুম্মান যতক্ষনে মানসম্মান খুঁইয়ে রাস্তায় ভ্যাঁ করে কেঁদে দিয়েছে ততক্ষনে সারা রাস্তায় হাসির গড়াগড়ি। মাকে বলেছি কাউকেই শাস্তি দেয়ার দরকার নেই। কারন একজন টিজ করেছে আরেকজন টিজারের যথাপোযুক্ত শাস্তি দিয়েছে। তবে একটা জিনিস উপলব্দি করতে পারলাম, মেয়েটি ছোট হয়েও যা করেছে ব্যাপারটা হাস্যকর হলেও ঠিক এভাবেই যদি প্রতিটা টিজারের তাৎক্ষনিক এমন শাস্তি হতো তবে টিজিং নামক শব্দটা বোধহয় সবাই ভুলেই যেত। [] প্রসেনজিৎ রায় []


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ ফেইসবুক ইভটিজারদের হাত থেকে মুক্তি চাই॥
→ টিজার

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now