বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

টি-রেক্স এর সন্ধানে পার্ট ২

"সাইন্স ফিকশন" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ʀɪᴍᴜ (০ পয়েন্ট)

X ঘাড়ের ক্যাটকেটে সবুজ ব্যাগটাই তার সব মালপত্র। আমেরিকা থেকে এই ছেলে একটা ছোট ঝোলা নিয়ে চলে এসেছে! বড় চাচা ব্যাপারটা টের পেয়ে খুব ঘাবড়ে গেলেন। বারবার বলতে লাগলেন, কোন জিনিসপত্র আনে নাই? কী সর্বনাশ! হীরাটা এরকম গাধা হল কেমন করে? একটা ভি. সি. পি., কয়টা বিছানার চাদর আর টাওয়েল দিতে পারত না? হ্যাঁ, এই দেশে একটা খরচাপাতি আছে না? জয়নাল চাচা কোন কথা না বলে খুব যত্ন করে তার নাকের একটা লোম ছেঁড়ার চেষ্টা করতে লাগলেন। এই ব্যাপারটা তিনি নতুন আবিষ্কার করেছেন। খালেদ গেট থেকে বের হয়ে এদিক সেদিক তাকাতে লাগল। আমরা জোরে জোরে হাত নাড়লাম, আমাদের দেখে সে তখন লম্বা পা ফেলে এগিয়ে এল। বড় চাচা এগিয়ে এসে তার পা বাড়িয়ে দিলেন পা ছুঁয়ে সালাম করবে আশায়, খালেদ তার ধারেকাছে গেল না। বড় চাচাকে পাশ কাটিয়ে আমার আর রাজুর কাছে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে বলল, হায়। মানুষজনের সর্বনাশ হয়ে গেলে মানুষ 'হায় হায় করে, মহররমের মাসে শিয়াদের বুক চাপড়ে 'হায় হাসান' 'হায় হোসেন' বলে মাতম করতে দেখেছি, কিন্তু এখানে 'হায়' মানে নিশ্চয়ই 'কি খবর? আমরা কোন কথা না বলে দাঁত বের করে হেসে মাথা নেড়ে এগিয়ে গেলাম। সে এক সাথে আমার আর রাজুর হাত ধরে ঝাঁকুনি দিয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ঠোপন? আমি শুদ্ধ করে দিলাম, বললাম, টোপন। সে আবার বলল, ঠোপন? তখন বুঝতে পারলাম যে, সে 'ট' বলতে পারে না। টিপু সুলতান নাটকে দেখেছিলাম ইংরেজ সাহেবরা এরকম করে কথা বলে। খালেদ তখন রাজুর দিকে তাকিয়ে বলল, ড়াজু? আমি আর রাজু আনন্দে হেসে ফেললাম, কি সুন্দর রাজুকে ডাকল 'ডাজু'। ঠিক যেরকম আমরা ভেবেছিলাম। খালেদ নিজেকে দেখিয়ে ভাঙা বাংলায় বলল, আমি ক্যালেদ। আমরা হেসে গড়িয়ে পড়লাম। রাজু খালেদের পেটে গুঁতো দিয়ে বলল, দূর ছাই! তুমি ক্যালেদ হবে কোন্ দুঃখে? তুমি খালেদ। খালেদ লাজুক মুখে আবার চেষ্টা করল, কাহলেদ? শুনে আমরা আবার হেসে গড়িয়ে পড়লাম। আর আমাদের দেখে খালেদও হাসতে শুরু করল। তখন আমি রাজু আর খালেদ একজন আরেকজনকে ধরে হাসতে লাগলাম। আর হাসতে হাসতে বুঝতে পারলাম, এই ছেলেটা যদিও আমেরিকা থেকে বড় হয়েছে কিন্তু সে একেবারে আমাদের মত একজন। আমাদের তিনজনকে এভাবে হাসাহাসি করতে দেখে বড়রা যারা দাঁড়িয়ে ছিল, তারা খুব বিরক্ত হল। বড় চাচা নিচু গলায় বললেন, আদব কায়দ। কিছু শিখে নি মনে


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ টি-রেক্স এর সন্ধানে পার্ট ৫২
→ টি-রেক্স এর সন্ধানে পার্ট ৫১
→ টি-রেক্স এর সন্ধানে পার্ট ৫০
→ টি-রেক্স এর সন্ধানে পার্ট ৪৯
→ টি-রেক্স এর সন্ধানে পার্ট ৪৬
→ টি-রেক্স এর সন্ধানে পার্ট ৪৮
→ টি-রেক্স এর সন্ধানে পার্ট ৪৭
→ টি-রেক্স এর সন্ধানে পার্ট ৪৫
→ টি-রেক্স এর সন্ধানে পার্ট ৩২
→ টি-রেক্স এর সন্ধানে পার্ট ৩১
→ টি-রেক্স এর সন্ধানে পার্ট ৩০
→ টি-রেক্স এর সন্ধানে পার্ট ১৭
→ টি-রেক্স এর সন্ধানে পার্ট ১৮
→ টি-রেক্স এর সন্ধানে পার্ট ১৯
→ টি-রেক্স এর সন্ধানে পার্ট ২০

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now