বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি কোন এক জব ঘটিত ব্যাপারে একটা উপজেলায় গিয়েছিলাম।
তো সেখানে মাস দুয়েক একটা বাসায় ছিলাম।কোন এক সময় বুঝলাম বাসাটা আসলে ততটা নিরাপদ নয়।
এর কিছুদিন পর বাসাটা পরিবর্তন করলাম।এরপর ১৫দিন পর সকালে হাঁটতে বের হয়েছি,দেখলাম সেখানে কিছু ছেলে মাঠে ফুটবল খেলছে।আমি ভাবলাম,এই হাটার চেয়ে ফুটবল খেলা মনেহয় ভালো হবে।আমি তাদের একজনকে দেখলাম সেতো আমার পাশের বাসায় থাকে।পরেরদিন,তার সাথে কথা হলো।সে বলল আগামীকাল থেকে খেলতে যাইয়েন। আচ্ছা,যাব। এরপর তার সাথে বন্ধুত্ব শুরু।ফুটবল খেলার সব কিছু কিনলাম।খেলতে থাকলাম,কিছুদিন পর লক্ষ করলাম,আমায় চরম একটা টাউট পেয়ে বসেছে।আমার কাছে তার মা ৮০০০/- টাকা ধার নিলো দেয়ার খবর নাই।পরে অবশ্য ১.৫ মাস পড়ে দিছে।আর সে বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে খেয়ে যাচ্ছে।আজ এটা খাব কাল ওটা খাব ইত্যাদি। কিন্তু সে কিছুই খাওয়াচ্ছে না।তবুও সম্পর্ক চলছিল ভালোই।একদিন আমার কাছ থেকে ২০০০ টাকা ধার নিলো।সেই যে নিলো নিলোই।একদিন টাকা চাওয়াতে সম্পর্ক নষ্ট হয়ে গেল।বাট টাকা দেয়ার নাম নেই।আর এখন দেখলে কথাও বলেনা।পরে জানতে পারলাম, তার স্বভাবই এমন!তার এক বড় ভাইকে বাইক কিনে দিতেই ৫০০০/- টাকা মেরে দিছে।সেই বড় ভাই দুঃখ প্রকাশ করে বলল,কারে বিশ্বাস করব ভাই,ও আমার সাথে এই কাজটা করতে পারল।আমি কিছু না বলে মনে মনে ভাবলাম ভাই আমিওতো এই ধরায় খাইছি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now