বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ঠকা যাবেনা

"মজার অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X প্রাকটিক্যাল খাতা কিনতে গিয়ে দোকানেই দেখা বান্ধবীর সাথে। আমাকে দেখেনি। আমি খাতা কিনে পাশে দাড়িয়ে তার কাজ কর্ম অবলোকন করতে লাগলাম। - মামা পেনসিল দিবেন। -- কোনটা?? - ওই যে পিঙ্ক কালারের? ওইটা দিবেন। আর পিঙ্ক কালারের কলম কোনটা আছে?? -- এইটা নেন। - খাতা দেন তিনটা। স্পাইরাল বাইন্ড। তিনশো পেজের্। কাভার পিঙ্ক হলে ভালো হয়। -- পিঙ্ক এককালার নাই। লাল পিঙ্ক মেশানো। দিবো?? - দেন। একটা স্কেল দেন। -- কাঠের স্কেল আছে। হবে?? - ইয়্যাক! এই হলুদ হলুদ স্কেল গুলো!!! নাহ। হবেনা। বাদ দেন। ইরেজার দেন। -- এটা ভালো হবে আপা। - কি ভালো হবে?? কালো কালারের ইরেজারের মাঝে ভালোর কি থাকতে পারে!? ওই চকলেট কালারের টা দেন। আর ভালো শার্পনার দিয়েন একটা। -- এটা? - উহু। মেরুন কাভার যেটার সেটা দেন। -- আর কিছু লাগবে আপা?? - একটা ম্যাথ আর একটা বায়োলজি প্রাকটিক্যাল খাতা দেন। ভালো কালারের দিয়েন। -- আপা; কালার এই দুইটাই আছে। - এহহে!! আপনারা যে কি সব কালারের জিনিসপত্র রাখেন না! একটুও রং সম্পর্কে আইডিয়া নেই। এইভাবে চলে নাকি?? -- gj - দেন; ওইটাই দেন। -- আর কিছু?? - একটা কিউট স্ট্যাপলার দিবেন। পিঙ্ক; রেড; স্কাই ব্লু কিংবা ডিপ ব্রাউন। -- আপা এই রং এর তো নাই; তবে এ্যশ কালার; ব্লাক; হোয়াইট; ইয়্যালো আছে। - সব কয়টা কালার ক্ষ্যাত! ধুরু! এ্যশ কালারেরটা দেন। -- আর কিছু আপা?? - নাহ। কত হয় টোটাল হিসাব করেন। ( দোকানি গলদঘর্ম হয়ে হিসাব করে মেলাতে পারছেনা। ধমক খেয়ে বেচারা কনফিউসড হয়ে আছে। অতঃপর তিনজন মিলে ক্যালকুলেটর টিপে চারশো পচাশি টাকার হিসেব মিলালো। ) -- আপা; চারশো পচাশি। - চারশো পচাশি??! এত্ত বেশী?? আমাকে লিখে দেন কোনটার দাম কতো। বিল এর মতো করে দেন। (আবার গলদঘর্ম হয়ে হিসেব মিলালো; এবার চারশো সাতাশি এসেছে। বিল রেডি।) -- আপা এই নেন বিল। আপনার চারশো সাতাশি এসেছে। - এত বেশী দাম বলছেন কেন আপনারা?? আজব তো!!! -- আপা সব একদাম। এক টাকাও বেশী রাখিনাই। - কিসের একদাম?? একদাম বলে এতো বেশী রাখবেন?? যত্তসব! রাখেন এইগুলা! আমি আগে পাশের দোকানে গিয়ে দেখে আসি। আপনাদের দাম রিজনেবল হলে নিয়ে যাবো। -- বান্ধবী দোকান ত্যাগের আগেই আমি মোটামুটি ভেগে এসেছি দোকান থেকে। দোকানি যদি শোনে যে এই মেয়ে আমার বান্ধবী তাইলে ধরে পিটায় ও দিতে পারে আমাকে; বলা যায়না! এখন রাস্তার আরেকপাশে দাড়িয়ে হিসেব করছি; উনি আর কয়টা দোকানে গিয়ে এই দামাদামী বিষয়ক আলামত করেন। অলরেডি তিনজন দোকানদার জিনিসপত্র নামিয়ে আবার গুছিয়ে গুছিয়ে রাখছেন। মূলামূলি বলে কথা! ঠকা যাবেনা [] Congenital Pagla []


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০২ জন


এ জাতীয় গল্প

→ ঠকা যাবেনা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now