বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ঠিক রাত নয়টার সময় প্রতিদিন বেল বেজে ওঠে.রুবি জানে এখন আসিফের আসার সময়.এক দৌড়ে সে চলে আসে দরজা খুলতে.আসিফের বাধা .রুটিন- এসেই গোসল তারপর টিভি ..... এর মধ্যেই খাবার খাবার বলে চিত্কার....
খাবার গরম হতেই গাপুস গুপুস করে খাবার খাওয়া,তারপর টুকটাক বাসার খবর নেয়া . রুবির সব জানা, আর গত ৩ বছর আসিফ এর সংসার করতে করতে আসিফ এর মনটা ও ভালই বুঝে ফেলেছে .আসলে খুব সাধারণ আসিফ এর চিন্তাভাবনা.স্বভাবে একটু অলস প্রকৃতির ... আশে-পাশের সবাইকে নিয়ে ওর শুধু নালিশ. সেই নালিশ সরকার থেকে শুরু করে শশুর পর্যন্ত বিস্তৃত !
রুবি র চেহারাটা মাঝারির মানের ..মামাবাড়ি থেকে পড়াশোনা করেছে তাই সবার সাথে মানিয়ে চলার অভ্যাসটা ছোটবেলা থেকেই নিজের মধ্যে রয়েছে . আর আছে একটা অদ্ভুত ক্ষমতা সেটা হলো মানুষ কে অবসার্ভ করা, এটা ওর একটা শখের পর্যায়ে চলে এসেছে... এখন ও মানুষ দেখে রীতিমত বই পরার আগ্রহ নিয়ে .
আসিফ যথারীতি একটু কন্সারভেটিভ, তাই খুব একটা বাইরে যাওয়া হয়না. তাই বাসাটাই তার সমস্ত পৃথিবী... বাসার যে কাজের মেয়েটা, সেই তার একটা নতুন বই এর মত. আসিফ অফিস এ চলে যাওয়ার পর রান্নার ফাকেফাকে প্রতিদিনই রুবি কাজের মেয়েটার সাথে হরেক গল্প করে. কত রাজ্যের গল্প তার হিসেব নিলে হয়ত আসিফ অবাক হয়ে যাবে......
রুবির খুব পড়ার নেশা.পেপারটা প্রতিদিন মোটামুটি গেলে সে. বই মেলা এলে সে এই একটা আবদার করবে আসিফ এর কাছে.বইমেলাতে তাকে একবার নিয়ে যেতে হবেই. সারা বছর সে টাকা জমায় ,এই একুশের বইমেলা থেকে কিছু বই কিনবে বলে.আসিফ এর সাধারণ ব্যান্ক এর চাকরিতে এটাই তার একমাত্র বিলাসিতা.
কাজের মেয়েটাকে নিয়ে আজকাল একটু ঝামেলা হছে ... এত অলস মেয়ে যে প্রায়ই ঘুম থেকে উঠতে দেরী করে ফেলে ,আর এর জন্য বকা খেতে হয় রুবি কে. আসিফ এমনি তে নিজে প্রতিদিন দেরী করবে কিন্তু যদি একদিন নাস্তা টেবিলে আসতে একটু ও দেরী হয় তাহলে খবরই আছে... চিত্কার করে বাড়ি মাথায় তুলবে.
আসলে আসিফ অফিসে বের হয় প্রতিদিন দেরী করে তাই এই দেরী টুকু ওর একদমই ঠিক সহ্য হয় না. আর ব্যান্ক এর চাকরিতে দেরী করাটা খুব ঝামেলার কারণ ও বসে ক্যাশে . আর যদি ক্যাশ ঠিক সময়ে ওপেন না করা যায় তাহলে কাস্টমাররা ক্ষেপে যায় .প্রায়ই ও চেষ্টা করেছে ঠিক করতে বেপারটা, কিন্তু বশে আনতে পারছে না
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now