বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

°The horse and a boy° (1)

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মফিজুল (০ পয়েন্ট)

X আসসালামু আলাইকুম। গল্পঃ The horse and a boy লেখকঃ cool cool cool ------------------------------------------ আমি কোথায় যাচ্ছিলাম তা ঠিক জানিনা।চারপাশে পানির শব্দ। অনেক পানি ছিল। মনে হয় সাগর হবে।কারণ এরকম পানির শব্দ তো সাগর থেকেই শোনা যায়। এতক্ষণ ঘুমের ঘোরে ছিলাম। এখন ঘুম থেকে উঠে দেখি আমি একটি জাহাজে রয়েছি।কয়েকজন লোক আমাকে বেঁধে রেখেছে।ও আমি তো বলতে ভূলেই গেছিলাম আমি একটি ঘোড়া।আমি আমার মায়ের সাথে ঘুমিয়ে ছিলাম। সকালে উঠেই দেখি আমি এখানে আর আমার মা আমার সঙ্গে নেই।লোকগুলো আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তা আমি জানিনা।তবে তাদের সাথে যতই এগোচ্ছি মনে হচ্ছে বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। অনেকক্ষণ তাদের হাঁটার পর একটি খামারে আমাকে আনা হল।এখানে আরো অনেক ঘোড়া ছিল।মনে হয় ঘোড়ার খামার হবে।এই খামারে অনেক মানুষ এবং ছোট ছেলেরাও ছিল।আমি দেখলাম তারা ঘোড়াদের সাথে কাজ করছে এবং ঘোড়ার পরিচর্চা করছে।আমাকে খামারের একটি স্থানে নিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হল।আমার খাওয়ার জন্য কিছু ঘাস দেওয়া হল। আমি তা খেতে থাকি এমনসময় একটি ছেলে আমার সামনে আসে।সম্ভবত ছেলেটির বয়স ১০-১১ বছর হবে।আমাকে পানি খাওয়ায় এবং আমার শরীর পরিষ্কার করতে থাকে।এখন আমি বুঝেছি এই ছেলেটি আমার দেখাশুনা করবে।ছেলেটি আমার পিঠে হাত বুলিয়ে দেয় এবং আমার গলায় চুমু দেয়।সে প্রতিদিন আসত।আমি তাকে বন্ধুর মতোই মনে করতে থাকি।সেও আমাকে খুব পছন্দ করত।ছেলেটি আমার একটি নাম ঠিক করে দেয় আমাকে সে জ্যাক বলে ডাকে।তার নাম ছিল জাবের।আস্তে আস্তে তার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক গভীর হয়।সে যেখানেই যেত আমাকে তার সঙ্গে নিত।যখন জাবের আমাকে দেখতো না তখন সে শিশ বাজাত তার শিশ শুনে আমি দৌড়ে আসতাম।আমি যেখানে থাকতাম সেখানে প্রথম এ ঘোড়াদের কিছুদিন দেখভাল করা হত তারপর তাদের দিয়ে বিভিন্ন রকম কাজ করানো হত।সবচেয়ে বেশী কাঠ আনা নেওয়া করানো হত তাদের দিয়ে। তাদের পিঠে এসব কাঠ বেঁধে দেওয়া হত।এরপর সবচেয়ে ভালো এবং শক্তিশালী ঘোড়াকে চড়া দামে বিক্রি করা হত।আমিও জাবেরের সাথে কাজ করতাম।প্রতিদিন বিকালে আমি খামারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতাম আমার মায়ের খোঁজে। আমার বিশ্বাস ছিল আমার মাকে আমি খোঁজে পাব।আজ আমি খামার থেকে ইকটু বেশী দূরেই চলে গেছিলাম।চারদিকে শুধু বালু আর বালু।মরুভূমির মধ্য দিয়ে হাঁটছিলাম। হঠাৎ একটা সাপ আমার পায়ে প্রচন্ড ভাবে কামড় দেয়। আমি মারাত্মক ভাবপ আঘাত পাই।এই পা নিয়ে খুঁড়াতে খুঁড়াতে খামারে যাই।জাবের আমার এই অবস্থা দেখে তাড়াতাড়ি ছুটে আসে।খামারের একটি বিশেষস্থানে নিয়ে যায়।সেখানে অনেক ঘোড়াও ছিল।তবে তাদের দেখে খুব তেজস্বী ও শক্তিশালী মনে মনে হচ্ছে। এদের মধ্যে খামারের মালিকের ঘোড়া সিজারও ছিল।সে আমাকে সহ্য করতে পারতনা কিন্তু কেন যে সহ্য করতে পারতনা তা আমি জানিনা।সে আমাকে নিচুস্তরের মনে করত।কারণ সিজার অনেক শক্তিশালী এবং টগবগে ঘোড়া ছিল কিন্তু আমি খুব দুর্বল ছিলাম।জাবের সিজারের চিকিৎসার বাক্স থেকে একটি মলম এনে আমার পায়ে লাগিয়ে দেয়। এই খামারে ঘোড়াদের পায়ের ব্যাথার মলম শুধু সিজারের চিকিৎসার বাক্স এই ছিল কারণ সে পায়ে ব্যাথা পেলে তাকে লাগিয়ে দেওয়া হত।এটা অন্য কেউ ব্যবহার করতনা।কিন্তু জাবের আমার বন্ধু ছিল তাই সে আমার কষ্ট দেখতে না পেরে সিজারের মলম আমার পায়ে লাগিয়ে দেয়।এখন আমি পায়ে ইকটু আরামবোধ করছি। এসব দৃশ্য খামারের মালিকের ছেলে অবলোকন করে ফলে সে তার বাবাকে ডেকে আনে।মালিক এসব দেখে জাবেরকে খুব মেরেছিল।কারণ তার প্রিয় ঘোড়া মানে সিজারের কোন জিনিস অন্য কাউকে সে ধরতে দিতনা।জাবের খামারের পিছনের ঘরটাতে এসে অনেক কেঁদেছিল।সে আমাকে বলেছিল, চল জ্যাক আমরা এখান থেকে চলে যাই এখানে কেউ আমাদের ভালোবাসেনা।আমরা এখানে আর থাকবনা।তার দুঃখ দেখে আমারও অনেক কষ্ট হয়েছিল।তারপর জাবের আমাকে নিয়ে সুদূর মরুভূমির পথ দিয়ে পারি দেয়। =চলবে= [বিঃদ্রঃ লেখায় ভূলক্রুটি থাকলে ধরিয়ে দিবেন হবেএবং গল্প টা ভালো না লাগলে বা অগোছালো হলে আমাকে অবশ্যই বলবেন। আর যদি না বলেন তাহলে হাতে দুই দুই চারটা ইট দিয়ে সূর্যের দিকে মুখ করে তাকিয়ে থাকবেন।। বুঝলিras/ বুঝেছras/ বুঝেছেন ras] আর সবাইকে রমজানুল মোবারক এবং ফুলের রাণী গোলাপ রজনীগন্ধা, সূর্যমুখী, বেলী ফুলের এক রাস শুভেচ্ছা ও ভালোবাসাgj


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৮ জন


এ জাতীয় গল্প

→ °The horse and a boy° (1)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now