বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

The honted pond in village

"ভূতুড়ে অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Tufan Hossain (০ পয়েন্ট)

X বন্ধুর বাড়ি '''''''''''''"""""""" আমার নাম মিনারুল ইসলাম তুফান। আমার বন্ধুরা আমাকে তুফান বলে ডাকে। আমার বাড়ি গ্রাম এলাকায়, গ্রামের নাম দামুয়া। ঘটনায় অাসা যাক.... আমার এক ব্রেস্ট এর নাম নাইম। আমার বন্ধুর বাড়ি আমার বাড়ি থেকে বেশি দুর না, হেঁটে গেলে ১০/১২ মি. লাগে। অামরা গ্রামের বাড়ি বেড়াতে গেলে সবসময় একসাথেই থাকি. একদিন বাজার থেকে অাড্ডা দিয়ে বাড়ি ফিরি । তখন প্রায় রাত 10.30 বেজে গিয়েছিল। আমি ওর সাথে ওর বাড়িতেই থাকতাম রাতে। আমাকে নাইম বলল, তুফান, অনেক রাত হইছে আমার বাড়িতে আজ ভাত খেয়ে নিস আয়.. -না বন্ধু থাক... -আরে আয়.. আমাদের এলাকায় ক্যারাম খেলার চল আছে.. তো আমার বন্ধুর চাচাতো ভাই ক্যারাম খেলছিলো.. আমি বললাম.. আলমগীর ভাই.... - হ্যা বলো। -নাইম কে নিয়ে বাড়ি যান, আমি খাওয়া-দাওয়া সেরে আসতেছি.. - ওকে ভাই নাইম আমাকে ইশারায় সিগারেট নেওয়ার কথা বলে চলে গেলো। আমি আমার বাড়িতে গিয়ে খাওয়া শেষ করে দোকানে আসলাম সিগারেট নিতে.. সিগারেট নিয়ে রওনা হলাম বন্ধুর বাড়ির দিকে। তখন রাত প্রায় ১২.৩০ কি ১২.৪০ বাজে। আমি হাটতেছি। আমার বন্ধুর বাড়ি যেতে ২টা বড় বড় পুকুর ।পুকুর পাড় ঘন জঙ্গলে ভরা। আমাদের ব্রিজ পার হয়ে কৃষ্ণচূড়ার গাছের নিচে এসে ১ টা সিগারেট ধরাই যাতে ভয় না লাগে.. আমি আবার হাঁটতে লাগলাম। পুকুরের কাছে আসতেই জঙ্গলের উপর দিয়ে একটা বিশাল আকারের আগুনের গোলা সাৎ করে আমার মাথার উপর দিয়ে চলে গেলো.. আমি একটু সাহসী ছিলাম. তাই বেশি ভয় পাইলাম না.. আমি মনে করলাম অগ্নিপিন্ড মনে হয়. আবার চলতে থাকলাম... সামনেই একটা ওয়াক্তখানা.. তার কাছেই ২/৪ টি কবর। আমি ওয়াক্তখানার কাছে অাসতেই একটা বাচ্চার কান্নার আওয়াজ পাই। আমি ভাবলাম আমার মনের ভুল, কিন্তু কান্নার আওয়াজ বেশি হতে লাগলো। আমি সত্যি ভয় পেলাম এবার. আমি জোড়ে জোড়ে হাঁটতে লাগলাম.. সামনে আবার একটা কবর আছে.. কিন্তু আমি তখন অামার জানা সব সূরা পড়তে থাকি. আমি কবরটি পার হয়ে বন্ধুর বাড়ির কাছাকাছি চলে আসলাম। আমার বন্ধুর বাড়ির সামনে বিশাল বাঁশ ঝাড়। তার মধ্যেও ২ টা কবর আছে. আমি আমার বন্ধু দো তালায় থাকে. আমি ভয়ার্ত গলায় বন্ধুকে ডাক দিই. সে তাড়াতাড়ি আমাকে ভিতরে নিয়ে যায়. আমার অবস্থা দেখে জিজ্ঞাসা করলো কি হয়েছে? আমি ঘটনা বললাম.. বন্ধুও ভয় পেয়ে গেলো... এখন গ্রামের বাড়িতে বেড়াতে গেলে একসাথেই যাই ওদের বাড়িতে... আর হ্যাঁ... আমি এখন ঢাকায় আর আমার বন্ধু বগুড়াতে (BIIT) কলেজে কম্পিউটার বিভাগে পড়াশোনা করে... আল্লাহ হাফেজ


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৩ জন


এ জাতীয় গল্প

→ The honted pond in village

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now