বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লেখক:এক রহস্যময় MH2
তারপর হৃদয় ভাই অামাকে এবং কাব্য ভাইকে ডাকল।সে বলল,"অামার কেমন যেন সন্দেহ হচ্ছে,এটা ভূতের ব্যাপার কিনা অামি সম্পূর্ণ নিশ্চিত হতে পারছি না,তাছাড়া বনে যে অালো জ্বলে তার সাথেও এই ঘটনার কোনো মিল অাছে বলে অামার মনে হয়।"অামি অার কাব্য ভাই ওর কথায় মোটামোটি মানলাম,তবুও কাব্য ভাই জিজ্ঞেস করলেন,
"হৃদয়,কেন তোমার এমন মনে হচ্ছে?"
"অামার মতে হয়তো কোনো প্রযুক্তির সাহায্যে করা হচ্ছে,কারণ যেখানে অামরা প্রতিদিন নামাজ পড়ি অারও কুরঅান শরীফ পাঠ করি এখানে,তাহলে জ্বীন অাসার তো কোনো সম্ভাবনাই নেই।"
"হ্যা,এটা হতে পারে,তবে একে ভুয়া বলার কারণটা কী?"
"কারণ হলো, অামার মতে যেকোনো উন্নত প্রজেক্টর অার সাউন্ড মেশিনের সাহায্যে এটা করা সম্ভব,তবে যেই করুক কেন না,সে অাই সি টি বিষয়ে অনেক দক্ষ হবে।'
এবার অামি বললাম,
"তাহলে তো ওই জায়গায় এগুলো থাকার কথা,অামরা খুঁজে পাব কী করে?"
হৃদয় ভাই বলল,
"অাজ রাতেই পাওয়া যাবে,অাপাতত অামাদের মাঝেই কথাটা থাকুক।"
অামরা তার কথায় সম্মত হলাম।সবাই রাতের বিষয় নিয়ে ভয় পাচ্ছিল অার অামরা রাতের অপেক্ষায় ছিলাম।একসময় রাত অাসল,অামরা অামাদের পরিকল্পনা মাফিক, অপেক্ষা করতে শুরু করলাম।
রাত ৯টা,এইসময় রান্না ঘরে শব্দ হলো,অামি,কাব্য ভাই অার হৃদয় ভাই সেখানে গেলাম।মফিজুলও অামাদের সাহায্যে অাসল,অনেক ভালো ছেলে ও,বিশ্বাস করা যায়।তাই অামরা রান্না ঘরে গেলাম।মফিকে অামি বললাম,
"মফি,দেয়ালে বা ছাদে খুঁজতে হবে,তুমি ডান পাশের দেয়াল,অামি বাম পাশের দেয়াল অার কাব্য ভাই অার হৃদয় ভাই অন্য দেয়াল খুঁজ"।
অামরা খুঁজতে লাগলাম,কিন্তু প্রায় অাধঘন্টা পরও অামরা কিছু পেলাম না।এবার মফি বলল,
"চলো তুমি অার অামি ফ্লোর খুঁজি,অার হৃদয় ভাই অার কাব্য ভাই ছাদে খুঁজ।"
অামরা খুঁজতে লাগলাম,কিছুক্ষন পরই কাকতালীয়ভাবে শব্দ হলো,অার মফি সেটা কোথায় হলো বুঝতে পারল।দেখলাম সবাই এই শব্দটা দেয়ালের একটা ফোকর থেকে অাসছে,অামরা ওই জায়গাটা কাটলাম,পেলাম,একটা স্পিকারের মতো যন্ত্র।এই কাজটা শেষ।
গভীর রাতে,
এবার অামাদের অন্যকাজটা বাকি অাছে,মফি এবার নাই, সে ঘুমিয়ে পরেছে,এবার অাসল রনি ভাই,ওকে অানলাম কারণ ওনি অামাদের নিয়ে অন্তত হাসি তামাশা করবেন না,অার বড্ড কাজের মানুষ তিনি।আামদের সাথে অারেকজনকে নিলাম,সে হলো ইভা,সেও বড্ড চটপটে কাজ করতে পারে।
অামরা ছেলেদের রূমে অাসলাম,দেখলাম একটা করে ছায়া সকলের সাথে শুয়ে অাছে,অবিকল তাদের মতোই দেখতে।সবাই অাঁতকে উঠলাম,যাই হোক কাজটা তো করতে হবে।তাই দেখলাম কোথা থেকে এটা অাসছে,পেলাম না,তাই সাবধানে দেয়ালে খুঁজলাম,এরা কেউ এখন জাগবে না,কারণ খাবারে ঘুমের ঔষধ ছিল।তাই অাবারও দেয়াল খুজলাম,কিন্তু পেলাম না,ছাদে খুজলাম,কিন্তু পেলাম না,কোথায় এটা থাকতে পারে বলে অাপনার মনে হয়?
অামরা পাচ্ছি না,তখন রনি ভাই বলল,
"সবার সাথেই একটা করে ছায়া,তারমানে প্রজেক্টর থাকলে তা থাকবে অবশ্যই ছাঁদে।কিন্তু সেখানে তো পেলাম না,তাহলে কিভাবে পাব"
হৃদয় ভাই বলল,
"অামার সন্দেহই ঠিক,এরা কোনো ভূত না,ভূত হলে চলে যেত"।
অামি বললাম,
"একটা উপায় অাছে,চলো সবাই ছাদে হাতাতে থাকি,যেখানে হাত পরলে ছায় অার দেখা যাবে না,সেখানেই অাছে প্রজেক্টর"
এবার অামরা ছাদে একটা জায়গায় এমনটা পেলাম,হৃদয় ভাই সাইন্স ইনস্টিটিওটে কাজ করেন, তাই তার কাছে একটা লেজার কাটার ছিল,তিনি ওইটা দিয়ে দেয়াল কাটলেন,অামরা পেলাম একটা প্রজেক্টর।ইভাকে বললাম,
"অামাদের তো রাতে মেয়েদের ওইখানে যাওয়ার অনুমতি নাই,তুমিই যাও,গিয়ে খুজ"
ইভা গেল,সেখানে সে ঐশি, রামিশা,তুবাকে জাগালো,ওদেরকে ঘুমের ঔষধ খাওয়ানো হয় নি।ওরাও খুঁজে পেল একটা।
সকালে,
সবাই অাজও ভূতের ভয় পাচ্ছে,অামরা অাসলাম,সবাইকে প্রজেক্টর অার সাউন্ড মেশিনটা দেখালাম।সবাই কিছুক্ষণ পর বুঝলো ব্যাপারটা।
কবির ভাই অার সামির ভাই তো হাসতেই লাগলেন,"অামরা কতো বোকা,তাই না?"।
ওইদিকে তাহিরা অাপু,পুষ্প, সুস্মিতা এরাও ইভার সাথে কথা বলছে।সবাই বলল,তোমরা তো চরম বাস্তবতাবাদী,সেইদিন অামরা হাসির পাত্রছিলাম,অার অাজ অামরা এই ভূতের রহস্য সমাধান করলাম যার ভয়ে সবাই এখান থেকে পালিয়ে যেত,তাই অাজ অামরা প্রশংসা পাচ্ছি।
এবার অামাদের দ্বিতীয় পরিকল্পনা হলো কয়েকজন মিলে,এই পরিকল্পনাটা হলো এমন,
"রাতের বেলা কে বনে অালো জ্বালে,অার তারা কী এমন করে যে বন্যজন্তুরা সব পালাতে থাকে?এটা সমাধান করতে হবে।তাই ঠিক হলো অামরা ছেলেরা মানে,
অামি, হৃদয় ভাই, রনি ভাই,মফি,ফারহান, কবির ভাই,মোজাহিদ
ভাই,সামির অার হিমু ভাই,সবাই যাব বনে।অার মেয়েদের দায়িত্ব থাকবে, কে এই বনের গেষ্ট হাউজে অাসে এবং এইসব ভূতের কান্ড করে,তাকে ধরতে হবে।মেয়েদের দলের নেতৃত্বে থাকবেন তাহিরা অাপু,কারণ তিনি বয়সে এবং বুদ্ধিতে সবার বড়,সাথে অবশ্য কাব্য ভাই থাকবে ওদের।ছেলেদের দলের নেতৃত্ব থাকল অামার উপর।মূলত হৃদয় ভাই অার রনি ভাই অামাকে দলের নেতৃত্ব দিলেন। "
এটা অামাদের পরিকল্পনা,ঠিক হলো অাগামীকাল অামরা অভিযান পরিচালনা করব।
দেখা যাক কী হয়,,,
[সুপ্রিয় পাঠক পাঠিকারা, অাপনারা নিজেকে কল্পনা করেছিলেন তো?তাহলে মজা পাওয়ার কথা,গল্প বিষয়ে কোনো অভিযোগ থাকলে অামায় জানাবেন।অার সবসময় ভালে থাকবেন এবং ভালোর দলে থাকবেন♥♥♥]
অাল বিদা,,,,
চলবে,,,,
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now