বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
-- আপনাকে না বললাম আপনি আর কোনদিন আমাকে ফোন দিবেন না, আবার ফোন দিছেন কেন? আপনার লজ্জা শরম বলতে কি কিছু নাই?
.
-- তুমি আমার ফোন রিসিভ কর কেন?
.
-- শুনেন আমি কোন অভদ্র মেয়েনা যে কেউ ফোনদিলে রিসিভ করব না, ভদ্রতার খাতিরে রিসিভ করি।
.
-- তোমার এই ভদ্রতাই আমাকে তিলে তিলে শেষকরে দিচ্ছে। তুমি যদি আমাকে নাই ভালবাস, আমার ফোন রিসিভকর কেন? আমার নাম্বারটা ব্লক করে দিতে পার না।
.
-- ও আচ্ছা আপনি একশ একটা নাম্বারদিয়ে ফোনদিবেন, আর আমি আপনার নাম্বার ব্লক করব। আমার কি কোন কাজ আছে নাকি, সারাদিন বসে বসে আপনার নাম্বার ব্লক করি তাই না।
.
-- আমি আবার একশ একটা নাম্বারদিয়ে ফোন দিলাম কবে, গত একবছর যাবত তো এই নাম্বারদিয়ে ফোন দিচ্ছি।
.
-- দেন নাই দিবেন, এই নাম্বার ব্লক করেদিলে অন্য নাম্বারদিয়ে ফোন দিবেন, আপনি তো আর আমার নাম্বারটা ভুলবেন না তাইনা।
.
-- তারমানে তুমিও আমাকে ভালবাস, তুমি চাচ্ছ আমিযেন সবসময় তোমাকে ফোন দেই। তুমিও আমার সাথে কথা বলতে চাও সেটা বললেই তো হয়
.
-- আমি কখন বললাম আমি আপনাকে ভালবাসি, স্বপ্ন দেখা বন্ধকরেন আয়নাতে নিজের চেহারাটা দেখেছেন কখোনো। দেখতে তো ভূতের মতো দেখায়
.
-- তো এই ভূতের ফোন রিসিভ কর কেন? ভূতের সাথে কথাবল কেন?
-- ঐ হ্যালো আমার ফোন আমি রিসিভ করি না কেটেদেই সেটা আমার ব্যাপার, আপনার কছে কি কৈফিয়ত দিতে হবে। আর আমি সবার ফোন রিসিভ করি কেউ আমাকে ফোনদিলেই তার সাথে কথাবলি, আপনার কোন সমস্যা আছে?
.
-- তো সকালে আমার মোবাইলে বেলেন্স ছিল না, আমার বন্ধুর নাম্বারদিয়ে এতবার করে ফোন দিলাম রিসিভ করলে না কেন?
-- আমি কেন আপনার বন্ধুর ফোন রিসিভ করব, আমি অপরিচিত কোন ফোন রিসিভ করি না। তাছারা আপনার যখন কথাবালর এতই ইচ্ছে রিচার্জ করেনিলেই পারতেন অন্য নাম্বারদিয়ে ফোন দিবেন কেন?
.
-- শুধু কি আমার ইচ্ছে, তোমার কি ইচ্ছে করে না আমার সাথে কথা বলতে?
.
-- না আমার ইচ্ছা করে না আপনার সাথে কথাবলতে
.
-- তাহলে এখন কথা বলছ কেন ফোন রাখো
.
-- আমি কেন ফোন রাখবো, আপনি ফোন দিছেন আপনি রাখবেন
.
-- আর আমি যদি ফোন না রাখি তো?
.
-- না রাখলে নাই আমার কি
.
-- মেয়ে তুমি কি চাও বলো তো, এতো প্যাচাচ্ছো কেন, সোজা ভাষায় বলেদিলে কি হয় তুমিও আমাকে ভালবাস।
.
-- আমি কেন আপনাকে ভালবাসতে যাব, আপনাকে কি ভালবাসার মানুষের অভাব আছে। যাদের সাথে ঘন্টার পর ঘন্টা কাথাবলেন তাদের মুখথেকে গিয়ে শুনেন ভালবাসি।
.
-- আমি আবার কার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বললাম?
.
-- কেন গতকাল নিতুর সাথে কথাবলেন নাই আপনি?
.
-- দশ মিনিট কথা বলেছি তাও একটা জরুরি সাজেশন এর জন্য, কিন্ত তুমি যেভাবে বলছ সেভাবে বলি নাই। নিতু ফোন দিয়েছিল তাই কথা বলেছি।
.
-- নিতু ফোনদিলেই আপনার ধরতে হবে কেন শুনি?
.
-- ভদ্রতার খাতিরে ধরেছি
.
-- ও আচ্ছা তারমানে আপনিও নিতুকে ভালবাসেন
.
-- আমি কেন নিতুকে ভালবাসতে যাব। আর আমি নিতুর সাথে কথাবলেছি এটা তোমাকে বললো কে?
.
-- আপনি কি মনে করেছেন, আমি আপনার কোন খবর জানি না?
.
-- আচ্ছা তুমি আমার সব খবর জানো, আর আমি যে তোমাকে ভালবাসি সেই খবর কি তুমি জানো না?
.
-- না জানি না, আর আমার জানার ধরকারও নাই
.
-- আচ্ছা ঠিক আছে জানতে হবেনা তোমার, আমি আর কোনদিন তোমাকে ফোন দিব না
.
-- তা দিবেন কেন, আপনার তো নিতু আছেই নিতুকে ফোনদিবেন। আমি কে যে আমাকে ফোন দিবেন, আপনি কি আমাকে ভালবাসেন নাকি
.
-- তুমি বার বার নিতু নিতু করছ কেন? বললাম না নিতু একাটা সাজেশন এর জন্য ফোন দিয়েছিল
.
-- আপনাকেই কেন সাজেশন এর জন্য ফোনদিতে হবে, আর কোন লোক নাই দুনিয়াতে?
.
-- আচ্ছা ঠিক আছে শান্ত হও, আমি আর কোনদিন নিতুর সাথে কথা বলব না
.
-- কেন বলবেন না বলেন গা মানা করছে কে?
.
-- ওকে তুমি যখন এতো করে বলছ তাহলে নিতুকেই ফোন দিব।
.
-- এই কি বললেন আপনি হুম? কত বড় সাহস আপনার, নিতুর সাথে কথা বলবেন। আপনি এক্ষনি আমাদের ছাদে আসেন, আপনার মাথার চুল আমি একটাও রাখুম না সব গুলা টাইনা টাইনা ছিরুম।।
.
-- আমি তোমাদের ছাদেই আছি চুল ছিরার ইচ্ছাহলে চলে আসো
.
that is জিলাপি প্যাচ!
----লেখা দুষ্ট ছেলে___
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now