বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
"নিউ ইয়ার উদযাপন"
:
:
:
-এই কলি কই তুই?
-বাসায়।কেন?
-আজ যাবিতো পার্টিতে?
-হ্যা যাবো।তোরা যাবি না?
-হ্যা আমরাতো অবশ্যই যাবো।আচ্ছা
তুই সন্ধ্যা ৭ টায় আমার বাসায় চলে
আসিস।সবাই একসাথেই যাবো।
-আচ্ছা।
.
কলি,ফাইম,রুবেল,সাফিন তিনজন স্কুল
লাইফের বন্ধু।একজন অপরজনকে খুব
ভালো ভাবেই চিনে জানে।কলি সব
সময়ই কোনো পার্টি বা অনুষ্ঠানে বা
ঘুরাঘুরি এই তিনজনের সাথেই সব
জায়গায় যায়।খুব ভালো বন্ধু বলা যায়।
কলিরও বিয়ে ঠিক হয়ে আছে বিদেশী
এক ছেলের সাথে।কলি ভার্সিটিতে
উঠে সেই ছেলের সাথে প্রেম করে
এরপর পারিবারিক মতেই বিয়ে ঠিক
হয়ে আছে ওদের।কলির ভবিষ্যৎ বরের
নাম ধ্রুব।ধ্রুবও কলির চালচলনে কখনই
কোনো বাধা দেয় নি।কারণ সে চায় না
তার কারণে কলি জীবনে কোনো বাধা
আসুক।কারণ বিয়ের পরে সে কলিকে
নিয়ে বাহিরেই স্যাটেল হবে।
.
সন্ধ্যা ৭ টা কলি সাফিন এর বাসায়
এসে হাজির হয়।এসে দেখে সবাই রেডি
হয়ে তার জন্যই অপেক্ষা করছিলো।
সবাই একসাথে বেড়িয়ে পরলো সাফিন
এর গাড়ি করে।কিছুক্ষণের মধ্যে পৌছে
গেলো পার্টিতে।যেখানে উদযাপন
করা হচ্ছে নিউ ইয়ার।ছেলেরা মেয়েরা
একসাথে নাচানাচি করছে।লাউড
মিউজিক চলছে।পাশেই আবার কেউ
নেশা করছে আর কেউ কেউ ড্রিংক্স
করছে।ওরা চারজনও ডান্স ফ্লোরে
গিয়ে কতক্ষণ নাচানাচি করলো।এরপর
সবাই মিলে একসাথে ড্রিংক্স করতে
লাগলো।কলি সাধারণত কখনই বেশী
ড্রিংক্স করে না।কিন্তু আজ নিউ ইয়ার
বলে আর বন্ধুদের জোড়াজুড়িতে অনেক
বেশী ড্রিংক্স করতে লাগলো।কলি
এখন পুরোপুরি মাতাল অবস্থায় রয়েছে।
বাকি তিনজনও ড্রিংক্স করেছে।কিন্তু
ওরা তেমন মাতাল হয় নি আবার কম
মাতালও হয় নি।পার্টি থেকে তিনজন
একসাথেই সাফিনের বাসায় ফিরে
আসলো।ওরা তিনজন মিলে কলিকে
সাফিনের রুমেই শুইয়ে দিয়ে দাঁড়িয়ে
আছে আর তাকিয়ে আছে কলির দেহটার
দিকে।
তখন একজনের মনে কুমতলব উকি দিলো।
বললো চল আজ কলির সাথেও একটু ইঞ্জয়
করা যাক।শালিতো কয়েকদিন পর
বিয়েই করে ফেলবে।
বাকি দু'জন ভয় পাচ্ছে।তবুও ওদের মনেও
একই চিন্তা ছেদ করেছে।ওরাও সায়
দিলো।
তখন সারারাত ধরে ওরা কলির
দেহটাকে নিয়ে খেলা করলো।
.
কলি যখন সকালে ঘুম থেকে উঠলো তখন
দেখলো ওর শরীরে কোনো জামা কাপড়
নেই।আর পাশেই শুয়ে আছে
সাফিন,নিচে শুয়ে আছে ফাইম আর
সোফায় পরে আছে রুবেল।কলির মাথা
ধরে আছে।তবুও তার বুঝতে বাকি রইলো
না তার সাথে কি করা হয়েছে।কলি
তাড়াতাড়ি তার জামা কাপড় খুঁজে
গায়ে জড়িয়ে নিলো আর কাঁদতে শুরু
করলো।
তখন বাকি তিনজন উঠে বসে পড়লো।
দেখলো কলি কাঁদছে।তারাও মাথা
নিচু করে বসে আছে আর একজন
অপরজনের মুখ দেখছে।
-তোরা আমার সাথে এমনটা করতে
পারলি? ছি! আমি কখনই ভাবতে পারি
নি তোরা আমার সাথে এমন করবি।
তোরা আজ আমাকে যেমন অপবিত্র
করেছিস তেমন বন্ধুত্বটাকেও অপবিত্র
করেছিস।তোরা জানিস আমার বিয়ে
ঠিক হয়ে আছে তবুও তোরা এমনটা কেন
করলি কেন?(এই বলে কলি আরো শব্দ
করে কাঁদতে লাগলো)
-স্যরি দোস্ত ভুল হয়ে গেছে।প্লিজ
মাফ করে দে।আমরা সবাই ড্রিংক্স
করা ছিলাম আর তাই নিজেদের উপর
কন্ট্রোল করতে পারি নি।প্লিজ দোস্ত
মাফ করে দে।(ফাইম)
-ভুল না এটা অন্যায় করেছিস।আর এটার
শাস্তি তোদের সবাইকে পেতে হবে।
তোদের কাউকেই আমি ছাড়বো না মনে
রাখিস।
.
কলির কথা শুনে সবাই কিছুটা ভয় পেয়ে
গেলো।একজন অপরজনের মুখের দিকে
তাকাতে লাগলো।
কলি উঠে চলে যাবে বাহিরে এমন সময়
সাফিন এসে ওর হাত ধরে জোড়ে টান
দিয়ে নিচে ফেলে দিলো।আর ওর মুখে
শক্ত করে চেপে ধরলো।
-শুন আমরা যা করেছি ভুল করেছি
তোকেতো বললাম।তারপর যদি তুই
আমাদের নামে পুলিশে বা কাউকে
কিছু বলিস তাহলে তোর সাথে আমরা
যা করেছি সব ভিডিও আছে আমার
কাছে।ওই ভিডিও ইন্টারনেটে ছড়াতে
আমার দু'মিনিটও লাগবে না।তাই মুখ
বন্ধ রাখ আর ওই তোর বিদেশী জামাইর
সাথে বিয়ে করে ভালো থাক বুঝলি।
নাহয় তোকে এক্ষুণি খুন করে মাটিতে
পুতে রাখবো কেউ টেরও পাবে না
বুঝলি।যা এখন ভাগ।
.
কলি কাঁদতে কাঁদতে আর ভয়ে ভয়ে
বাসায় চলে আসে।মুখ লুকিয়ে নিজের
রুমে বসে থাকে।সব সময় চুপচাপ আর
গোমড়া মুখ নিয়ে বসে থাকে বাসায়।
ধ্রুব ফোন দিলেও কলি ফোন ধরে না।
আর ধরলেও ঠিক মতো কথা বলে না
আগের মতো।
নিজেকে তার ভিষণ অসহায় লাগছে।
তার সাথে এত বড় অন্যায় হয়েছে তবুও
সে কিছুই করতে পারছে না।নিজের
ভিতরে ঘুটে ঘুটে মরছে কলি।সে
কাউকেই এ কথা বলতেও পারছে না।
.
কেটে গেলো কয়েকমাস।
কলি আর কোনো কিছু ভাবতে পারছে
না।ভিতরে ভিতরে অপরাধবোধ খেলা
করছে।সে কাউকে বলতে পারবে না আর
ধ্রুবকে বিয়ে করে তাকে ঠকাতেও
পারবে না।সারারাত সে কেঁদে কেঁদেই
কাটিয়ে দেয়।
পরদিন সকালে কলির মা কলিকে
ডাকতে আসলে কলি কোনো সাড়া দেয়
না।অনেকক্ষণ ডাকার পরও যখন দরজা
খুললো না তখন কলির মা কাঁদতে
লাগলো আর কলির বাবাকে ডেকে
আনলো।এরপর কয়েকজন মিলে দরজা
ভেঙ্গে ভিতরে ঢুকতেই দেখে কলির
দেহটা ফ্যান এর সাথে ঝুলছে।তখন
কলির মা-বাবা কাঁদতে লাগলো
চিৎকার করতে লাগলো।কলির বাবা
টেবিলে দেখলো ছোট একটি কাগজ।
কাগজটি খুলে কলির বাবা পড়তে
লাগলো,
"বাবা-মা আমাকে মাফ করে দিও।
আমার দ্বারা অনেক বড় একটি অন্যায়
হয়ে গিয়েছে।যার জন্য আমি নিজেকে
কখনও ক্ষমা করতে পারবো না আর
তোমাদেরও বলতে পারছিলাম না। তাই
শেষ পর্যন্ত এই পথটা বেছে নিলাম।
ভালো থেকো তোমরা"
.
বি:দ্র:-জানি এই গল্পটা কাল্পনিক।
এমন হয়তো হয় কিনা তাও আমার জানা
নেই।তবুও ছেলে হোক বা মেয়ে হোক
জীবনে এমন কোনো ভুল করবেন না যার
জন্য নিজেদের চোখেই নিজেরা
অপরাধী হয়ে থাকেন।আর জীবনের শেষ
রাস্তা বেছে নিতে হয় মৃত্যু।তাই সব
সময় সতর্ক থাকবেন সাবধানে থাকবেন।
.
(ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now