বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

টেডন

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X কাছে শুনছিলাম। ছোট বেলায় নানু বাড়িতে গেলে, নানু সন্ধ্যার সময় এই রকম কিচ্ছা কইত। কিচ্ছাডা পুরা কিশোরগঞ্জের ভাষায় লেখা, তাই অনেকের বুজতে কষ্ট হইত পারে। টেডন মানে খুব চালাক মানুষ। .................................................. এক দেশে আছিন এক টেডন। লগের দেশের রাজা ঘোষণা করে, যদি কেউ তার দেশে টেডনগিরি করতে পারে তাহলে, তার সাথে রাজকন্যার বিয়ে দিবে। এইডা হুনিয়্যা টেডন গেছে হেই দেশ। যাওনের সময় গাঙ্গ ফার হওন লাগব। নৌকার বেডা আছিন কানা, চোক্ষে কিচ্ছু দেহে না। বেডার নৌকা চালাইত, আর ফুলায় টেহা নিত। টেডনে টেহা না দিয়া নৌকারতে নাইমা ফরতাছে... ফুলায় কয়ঃ ওই বেডা টেহা না দিয়া, কই যাও? নাম কি তুমার? টেডন কয়ঃ আমার নাম "তুমার হালা"। তর বাপেরে ক... ফুলায় তার বাপেরে কয়ঃ আব্বা তুমার হালায় টেহা না দিয়া নাইমা ফরতাচে। বাপে কয়ঃ দুর হারামজাদা। তুই, তোর মামারে চিনস না... ঝুলা কুনহানের। এর ফরে টেডন যায় এক মিষ্টির দুহানে, দুহানের মালিক ভিত্তে মিষ্টি বানাইতাচিন আর মালিহের ফুলায় দুহানে বইয়া অচিন। টেডনে দুহানো ডুইক্ষা দুমায়া মিষ্টি খাওয়া শুরু করছে। ফুলায় কয়ঃ আব্বা আব্বা, মিষ্টি বেকতা খায়ালতাচে... দুহানের মালিকঃ কেডা? ফুলায় কয়ঃ ওই মিয়া। আফনের নাম কি? টেডন কয়ঃ আমার নাম মাছি। ফুলায় আবার কয়ঃ আব্বা মাছি বেকতা মিষ্টি খায়ালতাচে... দুহানের মালিকঃ মাছি খাইলে খাওক। রান্দা হরিস না। টেডন যাওনের পর দুহানের মালিক দেহে মিষ্টি একটাও নাই। দুহানের মালিকঃ কিরে মিষ্টি খাইলো কেডা? ফুলায় কয়ঃ মাছি খাইছে। তুমারে হেই সময় কইসলাম না... দুহানের মালিকঃ মাছি অত মিষ্টি খাইতারে! ফুলায় কয়ঃ হেই বেডার নাম আচিন মাছি। দুহানের মালিক তহন বুজতারে এই দেশো টেডন আইয়া ফরচে, এহন আর শান্তি নাই। দৌড়াইয়া রাজার কাছে যায়। দুহানের মালিকঃ হুজুর, দেশো টেডন আইছে। আমার দুহানতে টেটনামি কইরা মিষ্টি খাইয়া গেছে। রাজা তহন পুরস্কার ঘোষণা করে "যে টেডনরে ধইরা আনতে পারবো, তারে পুরস্কার দেওয়া হইব।" পরের দিন টেডন এক দোহানে ঢুকইয়া কলা খাওয়া শুরু করসে, ৭/৮ টা কলা খাইয়া দোহানদাররে কইতাচে "ভাই, এক কেজি কলা খাইছি, কত টেহা দেওয়ান লাগব" দোহানদার এই কথা শুইন্যা বুইজ্জালচ্ছে এইডা টেডন। দোহানদার তহনি টেডন এর হাত কামড়াইয়া ধরে, টেডনঃ আইচ্ছা ভাই। আফনে যহন আমার হাতটা কামড়াইয়া ধরচুইন, তে রাজার সৈন্যরা আইতে আইতে একটা কিচ্ছা হুনুইন। " এক দেশের এক রাজকন্যারে, আরেক দেশের আরেক রাজপুত্র ভালবাসত। তয় রাজায় এইডা মানল না। রাজকন্যারে একটা বাড়ির মধ্যে বন্দি কইরা রাহে। রাজপুত্র তহন হের প্রিয় কুত্তাডা লইয়া, রাইতের বেলায় যায়, রাজকন্যারে আনত।রাজপুত্র বাড়ির পাহারাদাররে পিছন থেইক্কা এক কোপ দিয়া মাথাডা কাইটা ফালায় আর রাজকন্যারে উদ্ধার কইরা লইয়া যায়। লগে পাহারাদার এর মাথাডাও লইয়া লয়। রাজকন্যা, রাজপুত্র আর কুত্তাডা এক বড় মাঠ পার হইয়া যহন যাইতে থাহে, তহন কাটা মাথা থেইক্কা যে রক্ত মাটিতে পড়ে আর কুত্তাডা হেই রক্ত খায়, যাতে কইরা কেউ বুজতে না পারে এই রাস্তা দিয়া পালাইয়া গেসে। ভোরে যহন রোইদ উঠতাছে, রাজপুত্র যাতে কাটা মাথাডা ফালায়া দেয়, এর লাইগা বার বার কুত্তাডা কাটা মাথাটাতে কামর দিতাচিন। রাজপুত্র বিরক্ত হইয়া এক কোপ দিয়া কুত্তাডারে মাইরা ফালায়।" এইডা শুইন্যা দোহানদার টেডনের হাতের কামর ছাইর্যা কয় - "আ হা আ ... এমন কুত্তাও মাইনসে মারে?" টেডন এই ফাকে এক দউর দিয়া পালায়া যায়। এর পরে রাজার সৈন্যরা টেডনরে ধরত না পাইরা, রাজার কাছে রাজার কাছে পুরা কাহিনী কয়। টেডন এর পরের দিন রাইতে জ্যোতিষীর বাড়িত যায়। টেডনঃ জ্যোতিষী বাড়িত আছুইন? জ্যোতিষীঃ কেডা? টেডনঃ আমি, আফনের লগে একটু কথা আছিন। জ্যোতিষীঃ সহালে আইয়ও যে, এহন বাইর হইতাম না। দেশ টেডন আইছে, কুমবালা যে কিতা হইয়া যায়। টেডনঃ অইল তে, সহালেই আয়াম নে। এহন জানালা দিয়া হাতটা বারাইন, আফনের লাইগা ফিডা আনছিলাম। ফিডাডা নেইন। জ্যোতিষী জানালা দিয়া হাতটা বারাইতেই, টেডনে জ্যোতিষীর চাদ্দুরটা লইয়া দউর দেয়। টেডন চাদ্দুর এর লগে দড়ি বাইন্দা, লুগায়া রাজার বাড়িত যায়। রাজা ঘুমায়া রইছে এমুন সময়, রাজার মুহ চাদ্দুর ফালায় আর তুইল্লা লায়। রাজা ঘুমেরত্তে উইট্টাই তলোয়ার দিয়া অর্ধেকটা চাদ্দুর কাইটা রাইক্কা দেয়। সহালে রাজা জ্যোতিষীরে ডাকায়া আনে। রাজাঃ জ্যোতিষী দেহচেন, এই চাদ্দুরটা কার? জ্যোতিষীঃ হুজুর, এইডা তো আমার চাদ্দুর, রাইতে টেডনে আমারতে টেটনামি কইরা লইয়া গেসিন। রাজা এর ফরে বুজদো পারছে, টেডনরে আর ধরন যাইত না। পরে রাজা টেডন এর লগে রাজকন্যার বিয়া দেয়। শুভ সমাপ্তি


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৪ জন


এ জাতীয় গল্প

→ টেডন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now