বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

টেবিলে বসতে না বসতেই

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X টেবিলে বসতে না বসতেই মি: রায়ের ফোন - ' সন্দীপ, একবার আসতে পারবে ?' ছোটো অফিস, আর মি: রায় হলেন হেড অফিসের লোক, মানে মালিকের ঘরের লোক| তাই ডিপার্টমেন্ট আলাদা হলেও সন্দীপ তাঁকে একটু খাতির করতে বাধ্য | যদিও মনে মনে গালাগালই দেয়, এই কাজ গুছিয়ে নেওয়া, গায়ে - পড়া আত্মীয়তা, সব কিছুর মধ্যেই একটা ছোটোলোকোমি তার চোখে পড়ে | পারতপক্ষে উনি কারোকেই আপনি - আগ্গে করেন না, এই ডাকের মধ্যেও আন্তরিকতা ছাপিয়ে প্রছন্ন অপমান উঁকি দেয় বইকি ! কিন্তু কী আর করা, ছোটো চাকরির দায় | অগত্যা হাতের সমস্ত কাজ মুলতুবি রেখে সে মি: রায়ের কেবিনে গেল | - ' আর বোলো না, ছোটোলোক একেবারে | অডিটিং- এর এত ঝামেলা- একটা লাইসেন্স আটকে দিয়েছে ব্যাটারা এদিকে | যাক্গে কাজের কথাটা বলি | এখুনি আমার গাড়িটা নিয়ে ব্যাঙ্কে যাও, পাঁচ লাখ টাকা ক্যাশ রেডি রাখতে হবে এখনই ! - ' মানে, আমি ? আসলে কয়েকটা জরুরি কাজ ছিল-' - ' আরে সব পরে হবে, এ হল বড়ো সাহেবের হুকুম | আমি ব্যাঙ্কে ফোন করে ক্যাশ রেডি রাখতে বলেছি, শুধু যাবে আর আসবে | রমেশ !' রমেশ ওনার ড্রাইভার | তাকে ডাকা মানেই সন্দীপের আর কোনো কথাই উনি শুনবেন না | অগত্যা সন্দীপ বিড়বিড় করে গালাগাল দিতে দিতে বেরোল | ব্যাঙ্কে সত্যিই ভিড় নেই, আর টাকাটাও রেডিই ছিল | চেক জমা দিতেই ক্যাশিয়ার বললেন - " স্যার, হান্ড্রেডে প্রবলেম নেই তো ?" সর্বনাশ ! একশো টাকার বান্ডিলে পাঁচ লাখ মানে তো থলি করে নিয়ে যেতে হবে ! না:, আজ দিনটাই খারাপ সন্দীপের | - ' কোনো চিন্তা নেই স্যার, এই যে আমি বান্ডিলগুলো খবরের কাগজে মুড়ে দিচ্ছি |' ক্যাশিয়ার দেঁতো হাসল | তবে স্যার গাড়ি থাকলেও একটু সাবধানে ' বুঝলেন তো, জায়গাটা ছোটোলোকদের কিনা !' বগলে বড়ো বড়ো দুটো কাগজের বান্ডিলে টাকা নিয়ে সন্দীপ কোনো মতে বেরিয়ে গাড়িতে উঠতে যাবে, রাস্তার দুটো ছেলে তাকে ধরল | ' বাবু, পয়সা !' সর্বনাশ ! সন্দীপ পা চালাল | রমেশ গাড়িটা পার্ক করেছে রাস্তার ওধারে আর এখন পেছনে জুটেছে এই দুটো আপদ | সন্দীপ যত তাড়াতাড়ি পারল এগোতে লাগল, কিন্তু ছেলে দুটোও ছুটতে লাগল তার পেছনে - " বাবু, পয়সা বাবু !" প্রাণপণে রাস্তা পেরিয়ে গাড়ির কাছে পৌঁছতেই ছেলে দুটো সন্দীপকে ধরে ফেলল | রমেশকে দেখে সাহস পেয়ে সন্দীপ ঘুরে দাড়াল ওঁদের টেনে একটা চড় মারবে বলে, কিন্তু ঘুরেই সে থমকে গেল, তোলা হাতটা তোলাই রয়ে গেল | ' বাবু আপনার পয়সা পড়ে গেছিল !' হাঁপাতে হাঁপাতে ছেলে দুটো তাকে কথাটা বলে আর তার হাতে কিছু একটা গুঁজে দিয়েই হাসিমুখে দৌড়ে পালাল | হতভম্ব সন্দীপ একশো টাকার বান্ডিলটা হাতে নিয়ে দাঁড়িয়েই রইল | কোন ফাঁকে কাগজের মোড়কের ফাঁক দিয়ে পড়ে গেছিল বান্ডিলটা !! . tanjib britto


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৮৬ জন


এ জাতীয় গল্প

→ টেবিলে বসতে না বসতেই

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now