বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি এখন সোফার আড়ালে লুকিয়ে আছি আর অপেক্ষা করছি কখন সাকিফ আসবে।সাকিফ আমার বর।অল্পদিন হলো আমাদের বিয়ে হয়েছে।১০ম শ্রেণিতে পড়তে ওর সাথে আমার পরিচয় হয়।এর আগেও দেখেছিলাম তবে মনে নেই।ছোট ছিলাম।ও আমাকে ভালোবাসত আর আমিও।আমাদের ভালোবাসা পূর্ণতা পেল।আজ আমি দেখতে চাই যে ও আমাকে সত্যিই ভালোবাসে কিনা।তাই আমি একটা কাগজে লিখলাম-"দেখ সাকিফ আমি আর তোমার সাথে থাকতে পারছি না।আমি অন্য কাউকে ভালোবাসি।তাই আমি আজ তার হাত ধরে তোমাকে ছেড়ে দিলাম।আমাকে ভুলে যেও।ইতি...।"এটা টেবিলের ওপর রেখেই আমি লুকিয়ে আছি ও কী করে তা দেখার জন্য।একটু পর ও আসলো।অনেক করে ডাকলো।সাড়া না পেয়ে ওয়াশরুমে গেল ফ্রেস হতে।এসে আমাকে খুজতে ছাদে গেলো।না পেয়ে নিজের রুমে এসে বসলো।এবার ওর নজর পড়ল চিঠিটার ওপর।খুলে পড়তে লাগলো।আমি ভাবছি এবার হয়তো সাকিফ খুব কষ্ট পাবে কান্নাও করতে পারে।কিন্তু ও কাগজে কি যেন লিখলো।তারপর পকেট থেকে ফোন বের করে কাউকে একটা কল করল।এবার জোরে জোরে বলতে লাগল"জান কি করছ?তুমি জানো আজ আমার জীবন থেকে আপদটা বিদায় হয়েছে।তাই আমি আজ খুব খুশি।এখন আর তোমাকে লুকিয়ে কল করতে হবে না।আমি তোমাকে আজই বিয়ে করে এবাড়িতে নিয়ে আসব।তুমি রেডি হও আমি আসছি।"চলবে....
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now