বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তায়েফের মর্মান্তিক ঘটনাঃ---------------

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X -নবুয়ত প্রাপ্তির পর দীর্ঘ নয় বত্সর যাব নবীয়ে কারীম(সাঃ) পবিত্র ভুমি মক্কা নগরীতে দ্বীন প্রচার করিতেথাকেন এবং জাতির হেদায়াতে জন্য সর্বাত্নক চেষ্টাকরিতে থাকেন ।এই সময় স্বল্প সংখ্যক লোক যাঁহারাইসলাম গ্রহণ করিয়া হুজুরে পাক (সাঃ)এর প্রতি সাহায্যও সহযোগীতা করিয়াছিলেন তাহারা ব্যতীত অধিকাংশকাফেরই হুজুর (সাঃ) ও ছাহাবায়ে কেরামের প্রতিঅকথ্য অত্যাচার করিতেছিল । তাহারা ঠাট্টা বিদ্রুপকরিত এবং নির্যাতনমূলক যাহা ইচ্ছা তাহাই করিত ।অমুসলিম হওয়া সত্বেও যাহারা হুজুরে পাক (সাঃ) এরপ্রতি সহানুভূতিশীল ছিলেন, হুজুরে পাক (সাঃ) এর চাচাআবু তালেব তাহাদের মধ্যে অন্যতম।যখন তাহার ইন্তেকাল হইয়া গেল তখন কাফেরগনপ্রকাশ্যে ইসলাম গ্রহণে বাধা দিতে লাগিল ওমুসলমানদের প্রতি অমানুষিক নির্যাতন করিতে আরম্ভকরিল। এমতাবস্থায় নবীয়ে কারীম (সাঃ) এই উদ্দেশ্যেতায়েফ গমন করিলেন যে, হয়ত সেখানকার বিখ্যাতছাক্বীফ গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করিবেযদ্দারা মুসলমানগণ কাফেরদের অত্যাচার হইতে নাজাতপাইবে এবং ইসলাম প্রচারের ভিত্তিও মজবুত হইয়াযাইবে ।তায়েফে পৌছে হুজুরে পাক (সাঃ) তিন জন প্রভাবশালীলোকের সহিত সাক্ষাৎ করেন এবং তাহাদিগকে দ্বীনেরদাওয়াত দিলেন ও আল্লাহ্ র নবী (সাঃ)এর সাহায্যকরিতে আহ্বান করিলেন। কিন্তু তাহারা দ্বীন ইসলামকবুল করা তো দূরের কথা, আরব জাতির বৈশিষ্টমেহমানদারী ও আতিথেয়তার প্রতিও ভ্রুক্ষেপ নাকরিয়া অত্যন্ত অভদ্র ও রুক্ষ ব্যবহার করিল ।তন্মধ্যে এক ব্যাক্ত বলিলঃ ওহ-হো, তোমাকে নাকিআল্লাহ নবী করিল ।আল্লাহ্ কি তোমাকে ব্যতিত আরকাউকে এই কাজ দিতে পান নি ?পরক্ষনেই অন্য এক ব্যাক্তি বললেন , যেহেতু তোমারদাবি অনুসারে তুমি সত্যই নবী হও তবে তোমার কথাঅস্বীকার করিলে বড় বিপদ আছে। আর যদি তুমি মিথ্যানবী হও তবে এহেধ মিথ্যাবাদীর সহিত আমি কথা বলিতেচাইনা ।অতঃপর হুজুর (সাঃ) সাহস করিয়া অন্যান্য লোকদেরসহিত কথা বলার ইচ্ছা করিলেন। কিন্তু কেহই তাঁহারসহিত আলাপ করিতে সম্মত হলনা বরং ভত্সর্না করিয়াবলিতে লাগিল এক্ষুনি তুমি এই শহর ছাড়িয়া চলিয়াযাও। নয়তো তোমার কপালে অনেক খারাপী আছে ।হুজুরে পাক (সাঃ) যখন সম্পূর্নরূপে নিরাশ হইয়া ফিরিয়াযাইতেছিলেন তখন তাহারা (উক্ত শহরবাসীরা) শহরেরদুষ্ট ছেলেদিগকে তাহার পেছনে লেলাইয়া দিল। দুষ্টছেলেদের ক্রমাগত প্রস্তর আঘাতে মহানবী, জগেরজ্যোতি হযরত মুহাম্মদ (সাঃ)এর শরীর মোবারক রক্তেরঞ্জিত হইয়া গেল ।এইরূপ অপমান ,অপদস্থ এবং আঘাতে আঘাতে জর্জরিতহইয়া হুজুর (সাঃ) শহরের বাইরে ক্লান্ত পরিশ্রান্ত হইয়াবসিয়া দুই হাত উপরে তুলিয়া প্রার্থনা করিতেলাগিলেনঃ “হে পরওয়ারদেগার ! আমি অসুস্থ ,নিপিরিত,জর্জরিত হইয়া কেবল মাত্র এক তোমারই দরবারে হাততুলিয়াছি। হে মহান প্রভু !তোমার পতাকা যদি দিয়েছপ্রভু ,হেন আমি ,দূর্বল আমি সেই পতাকা বহিবার শক্তিআমায় দাও। হে মাওলা !যদি তুমি আমার সন্তুষ্ট থাক তবেআমি কাহারও পরোয়া করিনা । এলাহী ! তোমারঅসন্তষ্টিতে সন্তুষ্টি দ্বারা পরিবর্তন করাই আমারএকমাত্র সাধনা ও কামনা ।তুমিই একমাত্র শক্তিশালী ।”হযরত জিব্রাঈল (আঃ) হাজির হয়ে আরজ করলেন,আল্লাহ্ পাক তায়েফবাসীদের ধৃষ্টান্তমূলক যাবতীয়আচরণ ও দূর্ব্যবহার লক্ষ করেছেন এবং পাহাড় সমূহেরখেদমত যার উপর ন্যাস্ত এমন এক জবরদ্স্ত ফেরেশতাআপনার কাছে পাঠিয়েছেন । আপনি তাহাকে যাবলিবেন সে (উক্ত ফেরেশতা)তাই ই করবে। অতঃপর উক্তফেরেশতা হুজুর (সাঃ)কে সালাম করে আরজ করলেন,আমাকে যা ইচ্ছা তা আদেশ করতে পারেন। যদি আপনারনির্দেশ পাই তবে তায়েফের উভয় প্বার্শের পাহাড়কেএমনভাবে মিলিয়ে দেব যেন সকলেই তার মাঝেনিষ্পেষিত হয়ে যায়। অথবা আপনার ইচ্ছানুসারে অন্যশাস্তিরও ব্যবস্থা করতে আজ্ঞা করতে পারেন।কিন্তু দয়ার সাগর রহমাতুল্লিল আলাভীন (সাঃ) উত্তরকরলেন,“আমি আল্লাহর দরবারে এই আশাই পোষণ করি যে, যদিতারা পবিত্র ইসলাম গ্রহণ নাও করে তবুও তাদেরবংশধরদের মধ্যে এমন লোকে জন্ম হবে যারা ইসলামেরছায়া তলে আশ্রয় গ্রহণ করে একমাত্র মহান আল্লাহ্পাকের এবাদত বন্দেগী করবে।”শিক্ষাঃ এই হলো সেই হুজুরে পাক (সাঃ)এর পবিত্রআখলাক, দয়া-মায়া এবং ক্ষমা-শীলতার একটি ক্ষুদ্রনমুনা। কিন্তু আমরা যারা তাঁর উম্মত বলে দম্ভ করেবেড়িয়ে থাকি অথচ কেউ আমাদের প্রতি ছোট্ট একটাঅত্যাচার করলে আমরা এর চেয়ে বড় কোন অত্যাচারতাকে না করে ছেড়ে দেইনা ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫৫ জন


এ জাতীয় গল্প

→ তায়েফের মর্মান্তিক ঘটনাঃ---------------

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now