বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তাদের কখনও কষ্ট দিওনা

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X বের হচ্ছিলাম বাসা থেকে, এমন সময় বাবা বললো : তোমার কাছে কি ৫০০ টাকা হবে ? হঠাৎ কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হোল, বাবার দিকে তাকিয়ে মনে পড়ে গেলো সেই ক্লাস টু'র একটি কথা । বাবা কে বলেছিলাম : বাবা ২ টাকা দিবা? বাবা : কেন? কি করবে ২ টাকা দিয়ে? আমি : আইসক্রিম খাবো । ( তখন এক টাকায় ৪ টা রঙিন আইসক্রিম অথবা ২ টা বরফের সাথে নারকেল দেয়া আইসক্রিম পাওয়া যেতো )। বাবা ২ টাকার পরিবর্তে ৫ টাকা দিয়েছিলো, বাবা মা আসলেই বড়ই অদ্ভুত ক্যারেকটার, তারা সারাজীবন চেষ্টা করেছেন তাদের সর্বোচ্চটা আমাদের জন্য করার । সময় কতোটা দ্রুত চলে যায়, আজ বাবা অবসরপ্রাপ্ত । কেন যেন খুব কান্না পেলো, জানিনা । ওয়ালেট হাতড়ে ১০০ টাকা বাদে যা ছিলো সবটা বাবাকে দিয়ে দিলাম । বাবা : আরে পাগল, এতো দিয়ে আমি কি করবো? আমি : বাইরে যাও, তোমার দোস্তদের সাথে আড্ডা দিবা, চা নাস্তা খাবা আর কি...... বলেই উল্টো ঘুরে হাঁটা শুরু করলাম, নিজের চোখের পানি এড়াতে । আপনজনের জন্য সময়মতো কিছু করতে না পারলে কিসের চাকুরী,কিসের ব্যবসা, এসব দিয়ে কি হবে,কিসের প্রাচুর্য, সবই তো ক্ষণস্থায়ী। আমি মনে করি আমার বলে কিছু নেই, সব সাময়িকভাবে আমাকে ব্যবহারের সুযোগ দিয়েছে ওপরওয়ালা । সবকিছুই ঠিকঠাক রয়ে যায়, থাকেনা শুধু মানুষগুলো..........


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৭৭ জন


এ জাতীয় গল্প

→ তাদের কখনও কষ্ট দিওনা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now