বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সুপারস্টার পর্ব-১

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ovro Amrito (০ পয়েন্ট)

X -কি হলো কিছু বলবেন নাকি আমি চলে যাব ? (পূজা) -হ্যাঁ বলবো ।কিন্তু কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না । (পার্থ) -দেখুন যা বলবেন তাড়াতাড়ি বলুন । আপনার সাথে এত কথা বলার সময় আমার হাতে নেই । -আসলে পূজা তোমাকে আমার ভালো লাগে । মনে হয় আমি তোমাকে ভালোবাসি । - ঠাসসসস........।কোথায় আপনি আর কোথায় আমি ।এত আকাশ কুসুম চিন্তা করলে হবে ।আমি একজন স্টার আর আমি যার সাথে রিলেশন করব তাকেও একজন বড় মাপের স্টার হতে হবে । আশা করি আমি কি বলতে চাচ্ছি সেটা আপনি বুঝতে পেরেছেন । -হ্যাঁ আমি বুঝতে পেরেছি । -তাহলে এখনও এখানে দাঁড়িয়ে আছেন কেন ? যান এখান থেকে । . অতঃপর পার্থ চলে আসে ।পার্থ ঢাবির অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র । স্ক্রিপ রাইটার ও ইউটিউব সিঙ্গার হিসেবে অনেকেই তার নাম শুনেছে ।কিন্তু কেউ জানে না কে এই পার্থ ।কারন সে আজ পর্যন্তও প্রকাশে আসেনি ।সে সিক্রেট থাকতে পছন্দ করে । এজন্য সে সিক্রেট সুপারস্টার । অপরদিকে,পূজা একজন স্টার ।দু-একটা বিজ্ঞাপন করেই সে নিজেকে স্টার ভাবে । পূজা সুপারস্টার পার্থকে সব সোস্যাল মিডিয়াতে ফলো করলেই বাস্তবে কিন্তু তাকে ইগনোর করে ।যেটার প্রমান একটু আগেই পেলেন । . -দোস্ত এভাবে আর কতদিন ?(আবির) -কতদিন মানে ।(পার্থ) -নিজেকে আর কতদিন লুকিয়ে রাখবি আর পূজার ইগনোর সহ্য করবি ।তুইও প্রকাশ করে দে,তূইও একজন বড় সেলিব্রেটি । -আমি যদি নিজেকে প্রকাশ করি তাহলে শুধুমাত্র পূজা না ক্যাম্পাসের অনেক মেয়েই আমার সাথে রিলেশন করতে চাইবে । -সেটাই তো ভালো ।পুরো ক্যাম্পাস তোকে এক ডাকে চিনবে । -নারে আমি সেলিব্রেটি হতে চাই না ।এরকম সাধারন জীবন যাপন করতেই আমার বেশি ভালো লাগে । -আমি যদি তোর মতো হতে পারতাম তবে কবেই নিজেকে প্রকাশ করে দিতাম । -এখন কি তোর এই জ্ঞানের বাণী শুনতে হবে ।তার থেকে চলে স্টুডিওতে যায় । -কেন ? -নতুন গানের মিউজিক রেকর্ড করতে । -চল..... . অপরদিকে, . -আচ্ছা পূজা ঐ ছেলেটা তোর পিছু পিছু এত ঘুরঘুর করে কেন ? (তিথি) -কোন ছেলেটা ? (পূজা) -ঐ যে ফাইনাল ইয়ারের ঐ ছেলেটা ।কি যেন নাম ? -পার্থ ! -হ্যাঁ ।ঐ ছেলেটাই ।সব সময় দেখি তোর পিছনে ঘুরঘুর করে । -অজকে কি হয়েছে শুনবি ? -বল ? -আজকে ঐ ছেলেটা বলে কিনা আমাকে ভালোবাসে । -তুই কিছু বললি না ? -কি আর বলব । দিয়েছি কষিয়ে এক থাপ্পড় । -ঠিক করেছিস ।এসব ছেলেদের ধরে থাপ্পড় দেওয়াই উচিত । সুন্দরী মেয়ে দেখলেই পিছনে লেগে থাকে । -আসলে দোষটা আমাদের এই সমাজের । -আচ্ছা বাদ দে ।তা তোর ক্রাশকে খুঁজে পেয়েছিস ? -ওকে পেলে তো আমি একেবারে খুনই করে ফেলতাম ।ওর প্রতিটা পোস্টে কমেন্ট করি কিন্তু একটাতেও রিপলে দেয় না । -আচ্ছা ঐ সিঙ্গার +রাইটার পার্থ আর আমাদের ক্যাম্পাসের এই ছ্যাঁচড়া পার্থ এক নয় তো ? -হতেই পারে না । -তোর নেক্সট এডের শ্যুটিং কবে ? -এই তো সামনের মাসে । -শুনলাম তোর ঐ কোম্পানির এডের জন্য পার্থকে নেওয়া হবে। -সত্যি বলছিস ? -সেটাই তো শুনলাম । -তাহলে এবারই হয়তো আমি পার্থকে দেখতে পাব আর আমার মনের কথাগুলো বলতে পারবো । . এভাবেই কেটে যায় কিছু দিন । একদিন পূজা শ্যুটিংয়ে যাচ্ছিল তখনি দেখতে পায় পার্থ নামক তার ক্যাম্পাসের সেই ছ্যাঁচড়া ছেলেটি। আজকেও ছেলেটি তার পিছু নিয়েছে ।আজকে কিছু একটা বলতেই হবে । . -সমস্যা কি আপনার ? (পূজা) -আমার আবার কিসের সমস্যা থাকতে পারে ? (পার্থ) -আপনাকে এর আগেই আমি বলিনী যে আমি আপনার ব্যাপারে ইন্টারেস্টেড না । তারপরেও আপনি আমার ফলো করছেন ? -দেখো আমি কিন্তু তোমাকে ফলো করছি না ।এসব তোমার ভুল ধারনা । -কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি বুঝি ।আপনাকে আমার সেটা বুঝাতে হবে না । এরপর থেকে যদি আপনাকে আমার আশেপাশে দেখি তাহলে কিন্তু তার ফল ভালো হবে না । -আচ্ছা । -আমার সামনে থেকে যান ।যত্তসব ছ্যাঁচড়া কোথাকার । . অতঃপর পার্থ নিজের কাজে চলে যায় । নিজের কাজ বলতে গানের ভিডিও শ্যুট করা । . -কিরে ভাই তোর এইটুকু আসতে এত সময় লাগে ? (আবির) -আর বলিস না ।পথে তো স্টার পূজার সাথে দেখা হয়ে গিয়েছিল । (পার্থ) -তো আজকেও ঝাড়লো নাকি ? -বলে আমি নাকি ওকে ফলো করছি ।আরে ভাই আমার খেয়ে দেয়ে কাজ নেই যে আমি ওকে ফলো করতে যাব । -ভার্চুয়ালে তো ও তোকে সবসময় ফলো করে ।আচ্ছা বলতো এই মেয়ের মধ্য এমন কি আছে ? -আমি নিজেও জানি না ।তবে ওকে ভালো লাগে ।একটু বেশিই ভালো লাগে । -তার থেকে তোর একটা ছবি আমি আপলোড করে দিই তখন দেখবি ওর থেকে অনেক ভালো ভালো মেয়ে তোর লাইনে থাকবে । -তোর এসব হিটলারী বুদ্ধি বাদ দিয়ে তাড়াতাড়ি কাজ শুরু কর ? . অতঃপর ভিডিও শ্যুট করে ম্যাচে ফিরে দেখে তার বার নাম্বার থেকে ৫টা মিসড কল ।ফোন সাইলেন্ট থাকায় সেটা ঠিক পায়নি ।অতঃপর সে কল ব্যাক দেয় । . -হ্যালো ! (পার্থের বাবা) - বাবা ফোন দিয়েছিলে ?(পার্থ) -হ্যাঁ ।কোথায় ছিলে তখন ? -ক্লাসে ছিলাম তাই ফোন ধরতে পারিনি। (ডাহা মিথ্যা) -আচ্ছা শোনো তোমার সুরক্ষার জন্য আমি দুজন লোক পাঠাচ্ছি। -তোমার এই গার্ডের জন্য আমি এত দূরে এসেছি ।এবার গার্ড পাঠালে কিন্তু আমি দেশেই আর থাকব না । -গার্ড কি আর এমনিতে পাঠায় ।তুমি আমাদের একমাত্র ছেলে ।তোমাকে নিয়ে আমরা সবসময় টেনশনে থাকি । -টেনশন করো না আমি এখানে ঠিক আছি । -আচ্ছা শোনো যে কারনে ফোন দিয়েছিলাম ।এখন থেকে একটু সাবধানে থেকো ! -কেনো বাবা ? -কারন একজন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে ।ঐ গ্যাংয়ের বাকি সন্ত্রাসী তোমাকে কিডন্যাপ করে আমাকে হুমকি দিতে পারে । -তুমি চিন্তা করো না । -বেশি রাত করে বাসায় ফিরো না । -ঠিক আছে ফিরবো না । -ভালো থেকো আর কিছু দরকার হলে আমায় কল দিও । -তোমরাও ভালো থেকো । . বড় মাপের পুলিশের ছেলে হওয়ার এই এক সমস্যা । . চলবে...... . লেখাঃ #অভ্র_অমৃত


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

→ সুপারস্টার পর্ব-৫
→ সুপারস্টার পর্ব-৪
→ সুপারস্টার পর্ব-৩
→ সুপারস্টার পর্ব-২
→ সুপারস্টার পর্ব-১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now