বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অনেকদিন আগের কথা। পাশাপাশি দুই গ্রামে বাস করত দুই ব্যবসায়ী।তারা দুজন একই বাজারে ব্যবসা করত। তারা ক্রেতাদের মন জয় করার জন্য সবসময় ব্যস্ত থাকত। তারা দুজন সবসময় নায্যমূল্যে মালামাল বিক্রয় করত। কিন্তু তারপরে ও একজনের দোকানে বেশি বিক্রি হতো আর অন্য আরেক জনের দোকানে কম বিক্রি হত৷ তাই যে ব্যবসায়ীর দোকানে কম বিক্রি হত সে সবসময় চিন্তিত থাকত।একদিন সে তার পাশের দোকানি ভাইকে জিগ্গেস করল ভাই তোমার দোকানে যেই মাল বিক্রি করো আমি ও সেই মাল বিক্রি করি কিন্তু তারপরে ও কেন আমার দোকানে বিক্রি কম হয়। তখন সে দোকানি বলল ভাই আমার দোকানে যখন একজন ক্রেতা আসে তখন আমি তার সাথে এমন আচরণ করি যে তারা আমার প্রতি মুগ্ধ থাকে।তারপর থেকে সেই দোকানি ও ক্রেতাদের সাথে সুন্দর আচরণ করা শুরু করল আর এতে তারও বিক্রি বেড়ে গেল।
শিক্ষনীয় বিষয়ঃ সুন্দর আচরণ দ্বারাই সবসময় সবখানে মানুষের মন জয় করা যায়।❤❤❤
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now