বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লেখাঃ অনয়......
সুমাদের পুকুরে নাকি অলৌক আত্মা আছে। কাউকে একা পেলেই ঐ অলৌকিক আত্মা নাকি তার
জীবন প্রদীপ নিভিয়ে। আব্বু মারা যাওযার পর থেকেই আমরা নানু বাড়িতে থাকি। নানু বাড়িতে
আসার পরেই আমাদের দু-ভাইকেই সতর্ক করে দেওয়া
হয়েছিল আমরা যেন কখনই সুমাদের পুকুর না নামি। পুকুরে খারাপ আত্মা আছে।
নামলেই আমাদের মেরে ফেলবে। নানু আমাদের দু-ভাইকে প্রায় এক ঘন্টা ধরে ঐ পুকুরের গল্প শুনিয়েছিল।
সুমার আব্বুরা পাঁচ ভাই। আর তারা সবাই বিবাহিত হওয়ার কারনে বাড়িতে জায়গার সংকট দেখা দেয়।
তাই সুমার আব্বু আর তার ছোট চাচা বাধ্য হয়ে আলাদা জায়গায় বাড়ি করে।
ঘর, উঠোন,
বাড়ির আঙ্গিনা মাটি কেটে অনেক উচু করে যাতে বর্ষায় পানি না উঠতে পারে। এই মাটি সংগ্রহ
করতে গিয়ে বাড়ির পাশেই অনেকটা
জায়গা জুড়ে গর্ত করতে হয়। সুমার চাচারাও এখান থেকে
মাটি নিয়ে উঠোন এবং বাড়ির আঙ্গিনায় দিয়ে উচু করে ফলে গর্তের এরিয়া আরও বড় হয়ে যায়।
তাই সুমার বাবা সিদ্ধান্ত নেয় এটাকে পুকুর বানানোর। ওখান থেকে আরও কিছু মাটি আর বালি
বিক্রি করে দিয়ে পুকুর চার পাড় অনেক উচু করে বাধ দেয়। তখন পুকুর বিশাল আকার ধারন করে। প্রায় পনের দিন পর বাড়ির সব কাজ শেষ
হয়ে যাওয়ায় সুমারা নতুন বাড়িতে উঠে যায়।
চলবে............
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now