বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
-আজ না আমার ভাইয়ের বিয়ে…
-তাই নাকি? দাওয়াত দিলে নাতো?
-তুমি আসতে পারবে না তাই।
-এক কাজ করো,তোমার ভাইয়ের বিয়ের সাথে তুমিও বিয়ে করে ফেল।
-বউ পাবো কই?
-ওমা!বিয়ে বাড়িতে মেয়ের অভাব আছে নাকি?
-হ্যা, আমার জন্য অভাব।তুমি বউ হয়ে যাও।
-না,না, আমি না।
-না তুমি।
-আচ্ছা বাবা,বিয়ের দিন তো মেয়েদের সাজতে হয়?
-এত সাজতে হবে না গো,কপালে একটা টিপ আর মাথায় ঘোমটা দিলেই চলবে।
-হি হি হি
-তাহলে বলে ফেল না বলা কথাটা।
-না,না তুমি আগে বলো।লজ্জা লাগে।
-আরে বলো ফেলো না ।
-না,ছেলেদের আগে বলতে হয়।
-প্লিজ তুমি বল.…
-আচ্ছা বলচি, আমি তোমাকে ভালোবাসি।
-আমিও তোমাকে খুব ভালবাসি।
.
ছেলেটি মেয়েটিকে খুব ভালবাসে।মেয়েটিরো ভাল লাগে।সব সময়ই কথা হয় তাদের মাঝে।ছেলেটি তার প্রতিটা মুহূর্ত শেয়ার করে মেয়েটির সাথে।
.
প্রথম যখন ছেলেটি মেয়েটির সাথে ফোনে কথা বলেছিল তখন ছেলেটির মুখটা কেমন জানি শুকিয়ে গিয়েছিল।ভালবাস
ার মানুষটার সাথে প্রথম কথা বললে হয়ত এরকমই লাগে।
.
ছেলেটা যখন ফোন দিত তখন ডায়রিতে আগে লিখে রাখতো কি কি বলবে,কেননা মেয়েটার ভয়েস শুনলেই বুকের মাঝে কেমন জানি কাঁপন সৃষ্টি হয়।সব ভাষা হারিয়ে যেত।মেয়েটা এইসব কান্ড-কারখানা শুনে হাসতো আর মিষ্টি করে পাগল ডেকে দিত।ছেলেটার তখন খুব ভাল লাগতো।প্রিয় মানুষটার মুখ থেকে পাগল ডাকটা সত্যি ভাল লাগে।
.
কিন্তু মেয়েটি হঠাৎ করেই কেমন জানি পাল্টে যায়।ছেলেটির প্রতি কেমন জানি বিরক্তি বিরক্তি ভাব দেখায়।ছেলেটি নিরবেই সহ্য করে।খুব কষ্ট পেয়ে মেয়েটিকে একদিন বললো,
-তুমি কি সত্যি ভালোবাস আমায়?
-আমাকে হ্যাপি রাখার ability তোমার নেই! (মেয়েটি)
-আমি আমার সবটুকু দিয়ে হ্যাপি রাখবো তোমায়,প্রমিস।
-না পারবো না,আমি তোমাকে ভালবাসতে চেষ্টা করেছি,কিন্তু পারিনি।মাঝপথে মেয়েটি ছেড়ে চলে যায়।
.
এক বছর আগের এই স্মৃতি গুলো খুব যন্ত্রনা দিচ্ছে ছেলেটিকে।এক বছরে কত কিছুই না বদলায়।চেনা মানুষটা অচেনা হয়ে যায়,আবার দূরের মানুষটা খুব আপন হয়ে যায়।তবে যে মনটা প্রিয় মানুষটাকে দেওয়া হয়েছে,সেই মনের কোনো পরিবর্তন হয় না।ভালবাসি যখন বলেছে,তখন ভালবেসে যেতেই হবে।তাইতো ছেলেটি আজো ভুলতে পারে না মেয়েটিকে।
.
যে ছেলেটা নিজেকে গুছিয়ে রাকতো, সে আজ অগোছালো।ভালোবাসা মানুষকে অনেক স্বপ্ন হয়।স্ব্প্নগুলো সত্যি করার জন্য মানুষ অনেক কিছু করতে পারে।কিন্তু যাকে নিয়ে স্বপ্ন সেই মানুষটাই যদি চলে যায়?তখন স্বপ্ন গুলো ভেঙ্গে যায়,কিন্তু ভালবাসা থামে না।সপ্ন গুলো মরে যায়,কিন্তু ভালবাসা দিন দিন বাড়ে।
লিখা - Rezaul Amin Sarker(নীলপরীর অপেক্ষায় শুভ্রনীল)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now